Wednesday , 25 June 2025 | [bangla_date]

দিনাজপুরে তিন জনের করোনা শনাক্ত

দিনাজপুরে গত দুইদিনের র‌্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
বুধবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বুথে র‌্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টে আরও একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এর আগে মঙ্গলবার দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়। এনিয়ে একজন মেডিকেল কলেজের ছাত্রসহ ৩জনের করোনা শরাক্ত হলো।
সিভিল সার্জন অফিস জানায়, রোববার থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা শনাক্তের জন্য র‌্যাপিড অ্যান্টিজেন্ট টেস্ট শুরু হয়। গত দুদিন কেউ টেস্ট করতে না আসলেও মঙ্গলবার উপসর্গ নিয়ে আসা ১১জনের টেস্ট করা হয়। টেস্টে দুজনের পজিটিভ পাওয়া যায়। আবার বুধবার ৮জনের শরীরের চেস্ট করা হলে একজনের করোনা শনাক্ত হয়েছে।
দিনাজপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মুহাম্মদ শরিফ জানান, মঙ্গলবার প্রাথমিক রিপোর্টে দুজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। বুধবার আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনাভাইরাস শনাক্তকরণ কীট পর্যাপ্ত রয়েছে। আমরা জনগণকে মাস্ক পরা, হাত ধোয়া ও নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছি।
উল্লেখ্য, দিনাজপুর মেডিকেল কলেজে রোববার থেকে করোনা ভাইরাস পরীক্ষা শুরু হবে। পিসিআর মেশিনে এই পরীক্ষা হচ্ছে। প্রাথমিকভাবে ৪০০টি করোনা শনাক্তকরণ কিট পেয়েছে দিনাজপুর মেডিকেল কলেজ। অপরদিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিকভাবে ৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ড এবং ১০টি আইসিইউ বেড প্রস্তুত করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মুক্তি পাচ্ছে বাবু ও শাওনের গান ‘চাঁদনী রাইতে নিরজনে’. ……………………………………………………………………………….

সাফ জয়ী ফুটবলার শান্তি মার্ডিকে সংবর্ধনা জানালো উপজেলা প্রশাসন

ঠাকুরগাঁয়ে হরিপুর সীমান্তে বিজিবি’র আলোচনা ও মতবিনিময় সভা

তেঁতুলিয়ায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ডাকাতির চেষ্টা, আটক –

নীল আকাশের নীচে ডানা মেলেছে শুভ্র-সোনালী কাঞ্চনজঙ্ঘা হাজারও পর্যটকের পদচারণায় মূখর তেঁতুলিয়া

ঘোড়াঘাটে সদ্য বিএনপিতে যোগ দেয়া ৩ ইউপি সদস্যের পাল্টা সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে চক্ষু শিবির পরিদর্শন করেছেন জার্মানির প্রতিনিধি দল

বিরলে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক পুরস্কার লাভ করল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আহ্বান’

আটোয়ারীতে প্রণোচ্ছ্বাস এর শীতবস্ত্র বিতরণ: