Tuesday , 17 June 2025 | [bangla_date]

দেশসেরা সুব্রত খাজাঞ্চী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাথে জিয়া হার্ট ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা সমঝোতা স্মারক স্বাক্ষর

সমাজের কল্যাণে স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কুশলপুর, সুব্রত খাজাঞ্চী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও তাদের পরিবারের সদস্যবৃন্দের (পিতা-মাতা ও ভাইবোন) এর জন্য স্বাস্থ্যসেবা ও প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ জুন-২০২৫) বিকেল সাড়ে ৫ টায় জিয়া হার্ট ফাউন্ডেশন মিলনায়তনে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ এবং সুব্রত খাজাঞ্চী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন প্রধান শিক্ষক জগদিশ চন্দ্র রায়।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর আইনজীবী সমিতির সভাপতি সাবেক সংসদ সদস্য এ্যাড. মো. আব্দুল হালিম, জিয়া হার্ট ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডাঃ এ এইচ এম শফিকুর রহমান, যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডাঃ মো. জিয়াউল হক, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ মামুনুর রশীদ, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা হিরা, রেডিওলজি বিভাগের এসিস্টেন্ট প্রফেসর ডাঃ সুহানা এ্যামি ফেরদৌসী, জিয়া হার্ট ফাউন্ডেশনের আজীবন সদস্য গোলাম রসুল রকেট, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. নুর আলম হক খোকন, যুগ্ম আহবায়ক মো. মাসুদ রানা, জিয়া হার্ট ফাউন্ডেশনের পাবলিক রিলেশন এন্ড এসাইনমেন্ট অফিসার সৈয়দ সফিকুর রহমান (পিন্টু), সুব্রত খাজাঞ্চী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সদস্য মো. আসলাম রানা, হাবিবুর রহমান স্বপন, দেলোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে প্রত্যন্ত অঞ্চলে কুশলপুর গ্রাম। সেই গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়-সুব্রত খাজাঞ্চী সরকারি প্রাথমিক বিদ্যালয়। অজপাড়াগাঁয়ের স্কুলটি এবার দেশের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার অর্জন করেছে। ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫-এর অনুষ্ঠানে ‘দেশ সেরা প্রাথমিক শিক্ষা পদক-২০২৪’ দেওয়া হয় সুব্রত খাজাঞ্চী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে।
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে এ বছর ১৪টি শ্রেণিতে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের ক্রীড়া, সংস্কৃতি ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার ১৮ শ্রেণিতে (বালক ও বালিকা) প্রথম স্থান অধিকারীদের পুরস্কার দেওয়া হয়। সুব্রত খাজাঞ্চী বিদ্যালয় জাতীয় পর্যায়ে দেশসেরা শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হিসেবে পুরস্কার পায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাড়ি ও জমি পেলেন ৭শ ৯২টি পরিবার

বীরগঞ্জে এক সন্তানের জনকের আতœহত্যা

বীরগঞ্জে এক সন্তানের জনকের আতœহত্যা

বীরগঞ্জে মুশহরপাড়া-কলাগাড়া মন্দিরের কাজের অগ্রগতি

দেবীগঞ্জে ছাত্রলীগ সভাপতি সাদ্দামের পক্ষে ঈদ উপহার বিতরণ

বীরগঞ্জে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে এমপি মনোরঞ্জন শীল গোপাল

দিনাজপুরে রাইস মিল সেক্টরে ধানের তুষের ছাইয়ের টেকসই ব্যবহার অন্বেষণে কর্মশালা

নারীর দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র নবনির্বাচিত ইউ.পি চেয়ারম্যানগণের শপথ গ্রহণ

পীরগঞ্জে শিশুকে হাত-পা বেধে চার দিন ধরে নির্যাতন পিতা ও সৎ মা গ্রেপ্তার