Sunday , 1 June 2025 | [bangla_date]

নবরূপীর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান বলেছেন, বন্দি মানবতার মুক্তির জয়গান গেয়ে বাংলা সাহিত্যের আকাশে আলো দেখিয়েছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ঠিক তেমনি বিশ্ব কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের প্রতিটি শাখাই সমৃদ্ধি হয়েছে তার মেধা মনন ও সৃজনশীলতায়।
দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর আয়োজনে বাহাদুর বাজারস্থ নবরূপী মঞ্চে ১৬৪তম রবীন্দ্র ও ১২৬তম নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, নাটক, নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। নবরূপীর সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দীক, সাবেক অধ্যক্ষ এম.এ জব্বার। স্বাগত বক্তব্য রাখেন নবরূপীর সাধারন সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ। সম্মানীত আলোচ্যক হিসেবে আলোচনা করেন শিক্ষক ও কবি বিধান দত্ত এবং আদর্শ কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান রুবি আফরোজ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নবরূপীর নাট্য সম্পাদক শামীম রাজা। নবরূপীর সঙ্গীত সম্পাদক ফরহাদ আহম্মেদ, নৃত্য পরিচালক রওনক আরা হক নীপার পরিবেশনায় সংগীত ও নৃত্য পরিবেশন করে নবরূপীর শিল্পীরা। টংক নাথ অধিকারীর রচনায় শিশু শিল্পীদের নিয়ে নজরুল ইসলামের নাটক সাপুড়ে মঞ্চস্থ হয়। কবিতা আবৃত্তি করেন, কবি, গবেষক জোবায়ের আলী জুয়েল ও সিরাজুম মুনিরা। একক এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মানস কুমার ভট্টাচার্য্য, কোষাধ্যক্ষ এ্যাডঃ নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ আকবর আলীসহ কমিটির সদস্যবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ উপজেলা কমিউনিস্ট পার্টির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা ‌ সভা ও র্্যলী

হরিপুর থানা পুলিশের বিরুদ্ধে মাদক ব‍্যবসায়ীকে ছেড়ে দেয়ার অভিযোগ।।

সাবেক ছাত্রলীগ নেতা বিপু’র উপর বিএনপি কর্তৃক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দশমাইল হাইওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-৬

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সমাবেশ অনুষ্ঠিত

বীরগঞ্জের শিবরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ১৭ জন অবরুদ্ধ

বোচাগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

রাণীশংকৈলে মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

হরিপুরে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

মেডিকেলে চান্স পাওয়া শিক্ষার্থীদের বাড়িতে ফুল নিয়ে হাজির ইউএনও