Saturday , 14 June 2025 | [bangla_date]

নবাবগঞ্জে আদিবাসী কিশোরীকে গণধর্ষণ মামলায় দুইজন আসামি গ্রেফতার

নবাবগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এক বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে যানা যায়, গত ৯ জুন রাত আনুমানিক ৮টার দিকে নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হেয়াতপুর মৌজার ডোমপাড়া গ্রামে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। ভিকটিম কিশোরী বাড়ির উঠানে অবস্থান করার সময় এজাহারভুক্ত তিনজন ও আরও দু’জন অজ্ঞাতনামা ব্যক্তি তার মুখ চেপে ধরে পার্শ্ববর্তী একটি আমবাগানে নিয়ে যায়। সেখানেই তারা মারধর করে এবং হত্যার হুমকি দিয়ে পালাক্রমে তাকে ধর্ষণ করে। ঘটনার পরপরই ভিকটিমের পরিবারের পক্ষ থেকে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
রাতভর অভিযান চালিয়ে তিনি গ্রেফতার করেন মামলার এজাহারভুক্ত দুই আসামিকে—রনজিৎ বেসরা (২২), পিতা-তারথিউস বেসরা, সাং-মালারপাড়া এবং সুমন টুডু (২২), পিতা-মৃত বুগুই টুডু, সাং-হেয়াতপুর। তারা উভয়েই নবাবগঞ্জ থানার দাউদপুর ইউনিয়নের বাসিন্দা।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে– সভাপতি-আউয়াল, সাধারণ সম্পাদক-শাকিল

দুর্গাপূজা উপলক্ষে রাণীশংকৈলে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

দীর্ঘ ৬০বছর পর দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুলে এসে আবেগাপ্লুত স্বাস্থ্যমন্ত্রী

পীরগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনে মানববন্ধন

দিনাজপুরে জাতীয় পাট দিবস পালিত

হরিপুর উপজেলা প্রশাসনের ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

তারেক রহমানের নেতৃত্বেই দল সুসংগঠিত হবে জনগণকে ভিন্ন পথে পরিচালনা করতেই জিয়ার কবরকে ইস্যু করছে সরকার – মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পঞ্চগড়ের দু’টি আসনে মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের ১৯ প্রার্থী

হাবিপ্রবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত এবং জিআরএস সফটওয়্যার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত