Thursday , 19 June 2025 | [bangla_date]

পাকেরহাট বাইপাসে গাঁজা বিক্রির সময় আটক এক ব্যক্তি, ৪ মাসের কারাদন্ড

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট বাইপাস এলাকায় গাঁজা বিক্রির সময় গণেশ মহত (৩৫) নামে এক ব্যক্তি হাতেনাতে আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদÐ ও ২০০ টাকা জরিমানা সাজা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার।
সোমবার (১৬ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে থানা পুলিশ।
আটক গণেশ রায় উপজেলার আংগারপাড়া ইউনিয়নের আরাজী যুগীর ঘোপা গ্রামের সুরুজ মহতের ছেলে।
ইউএনও কামরুজ্জামান সরকার আজকের পত্রিকাকে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এইজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক জানান, দÐপ্রাপ্ত গণেশ মহতকে মঙ্গলবার (১৭ জুন) জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে কৃষকের বোরো ধান রোপনের ধুম

ছেলেকে বাঁচাতে কিডনি দিয়ে চান মা, প্রয়োজন শুধু চিকিৎসার খরচ !

আটোয়ারীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

বড়দিন উপলক্ষে ফুলবাড়ীর ৫৮টি গির্জায় জিআর কর্মসুচির চাল বিতরণ

জায়গা নিয়ে দ্বন্দ রাণীশংকৈলে শিক্ষক সমিতির মানববন্ধন

বীরগঞ্জে জরাজীর্ণ বসতবাড়িতে ছকিনার জীবনযুদ্ধ প্লাস্টিকের নিচেই কাটে রাত

ফুলবাড়ীতে সূর্য্য পূজা (ছটপূজা) হিন্দু ধর্মালম্বী নারী ও পুরুষের মিলন মেলায় পরিনত

বিরামপুরে চাঁদাবাজির সময় ভুয়া ডিবি পুলিশ আটক

পীরগঞ্জে আদর্শ ক্লাবের ভিত্তি প্রস্তর উদ্ধোধন

বীরগঞ্জ থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়