Saturday , 21 June 2025 | [bangla_date]

পীরগঞ্জে গাঁজা সেবনের অপরাধে যুবককে ৩ মাসের কা-রাদ-ন্ড

পীরগঞ্জ ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গাঁজা সেবন করার অপরাধে মারুফ হোসেন(২১) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। শনিবার সন্ধায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসান এ দন্ডাদেশ দেন। মারুফ গাজীপুর সদর উপজেলার চান্দনা নগপাড়া গ্রামের নুরজামানের ছেলে। তিনি উপজেলার মালঞ্চা গ্রামে তার আত্নীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক রতন চন্দ্র রায় জানান, সন্ধায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রকিবুল হাসানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় পৌর শহরের প্রাণি সম্পদ অফিসের সামনে রেল লাইন এলাকা থেকে মারুফকে আটক করে পুলিশ। আটককালে তার কাছে এক পুড়িয়া গাঁজা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গাঁজা সেবনের কথা স্বীকার করে মারুফ। গাঁজা সেবন করার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে তিন মাস বিনাশ্রম জেল দেওয় হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে আশ্রয়ণ প্রকল্পের ১৫১টি ঘরের মধ্যে ১০৫টিতে থাকে না কেউ !

রাণীশংকৈলে খ্রিস্টান ধর্মলম্বীদের বড়দিন পালিত

পীরগঞ্জে শশুর-শাশুড়িকে মারধরের অভিযোগ জামাইর বিরুদ্ধে

রাণীশংকৈলে জাতীয় কন্যা দিবস পালন

বাজার নিয়ন্ত্রণে পাকেরহাটে ধান ও চাল ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময়

দিনাজপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ২ লক্ষ টাকা জরিমানা

বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আনন্দ উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে শতবর্ষী দিনাজপুর নাট্য সমিতির আয়োজনে শিশু-কিশোর নাট্য উৎসব উদ্বোধন

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের টেন্ডার ড্রপের নাশকতা এড়াতে প্রশাসন তৎপর

হরিপুর উপজেলা আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে গরু চুরির আতঙ্কে গোয়াল ঘরে রাত কাটাচ্ছেন কৃষক

বীরগঞ্জে গরু চুরির আতঙ্কে গোয়াল ঘরে রাত কাটাচ্ছেন কৃষক