Tuesday , 10 June 2025 | [bangla_date]

পীরগঞ্জে নারী, শিশু সহ ৭ জনকে পুশ ইন ঃ পরিবারের কাছে হস্তান্তর

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সীমান্ত দিয়ে ভারত থেকে নারী, শিশু সহ ৭ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১০ জুন) ভোর রাতে উপজেলার জাবরহাট ইউনিয়নের চান্দুরিয়া সীমান্তের ৩৩৮ এর ৫ এস পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়ে দেয় বিএসএফ। এ সময় বিজিবি তাদের আটক করে। বিকালে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার সুজনেখুটি গ্রামের মুত মুনিরউদ্দীনের ছেলে মোহাম্মদ আলী(৫৫), মোহাম্মদ আলীর মেয়ে মৌসুমী(৩০), মোহামাদ আলীর ছেলে নুরনবী (১৪), মৃত নৃরুলের মেয়ে নুর নাহার(৪৫), হাসনাবাদ গ্রামের আবেদ আলীর ছেলে সফিকুল ইসলাম(৩০) সফিকুল ইসলামের মেয়ে সাহিদা(৭) ও সফিকুলের ছেলে মনিরুল(৫)।
চান্দেরহাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম সকাল সাড়ে ১১টায় মোবাইল ফোনে জানান, বিএসএফ সদস্যরা রাতের আধারে দুইটি পরিবারের ২ নারী, ৩ শিশু ও ২ পুরুষকে বাংলাদেশে পুশ ইন করে। এ সময় বিজিবি তাদের আটক করে। বিকালে তাদের পীরগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, আটককৃতদের নাম ঠিকানা যাচাই করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বিদ্যুৎ বিতরণ বিভাগের কারখানায় ভয়াবহ আগুন

পীরগঞ্জের জাবরহাট ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত ঘোষনা

বিসিবি একাডেমি কাপ ঠাকুরগাঁওয়ে ইয়াং টাইগারর্স ক্রিকেট একাডেমি জয়ী

বিসিবি একাডেমি কাপ ঠাকুরগাঁওয়ে ইয়াং টাইগারর্স ক্রিকেট একাডেমি জয়ী

পীরগঞ্জে সার সরবরাহ ও বাজার মনিটরিং করার দাবীতে স্বারকলিপি

এসিল্যান্ড অফিসের কর্মচারীকে মারপিট

ঠাকুরগাঁওয়ে জন্ম-মৃত্যু নিবন্ধন ও কৃষি ভূমি সংস্কার বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত

স্বাধীনতা যুদ্ধে নিহত ৮ জন এবং জীবিত ২জনকে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ

অবৈধ ক্লিনিক বন্ধ ও সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

জাতিসংঘে বঙ্গবন্ধুর প্রথম বাংলায় ভাষণ স্মরণে ই-পোস্টার