Wednesday , 25 June 2025 | [bangla_date]

পীরগঞ্জে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়ম

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পবিত্র ঈদুল আযহার উপলক্ষে দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে বৈরচুনা ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে। এ প্রতিকার চেয়ে ঐ ইউনিয়নের গোলাম রব্বানী নামে এক মেম্বার উপজেলা নির্বাহী অফিসার কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ১১ নং বৈরচুনা ইউনিয়নে গত ৩ জুন ভিজিএফ এর চাল বিতরণ শুরু হয়। চলে ৫ জুন পযর্ন্ত। গত ৫ জুন বিকেলে ১০ থেকে ১৫ জন লোক ইউপি সদস্য গোলাম রব্বানীর কাছে জানতে অভিযোগ করেন, তাদের নাম ভিজিএফর তালিকায় থাকা সত্বেও তারা চাল পাননি।

বিষয়টি চেয়ারম্যান টেলিনা সরকার হিমুর কাছে জানতে চাইলে তার উপর চওড়া হন। বিষয়টির প্রতিকার চেয়ে গত ১৬ জুন ঐ মেম্বার উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। উল্লেখ্য, এর আগেও চেয়ারম্যান টেলিনা সরকার হিমুর বিরুদ্ধে বন্যার্তদের চাল আত্সাৎ, বিচারের নামে এক নারীর মাথার চুল কাটে দেওয়া, টিসিবির মালামাল আত্নসাৎ করার অভিযোগ রয়েছে।

চাল বিতরণে অনিয়ম বিষয়ে জানতে মঙ্গলবার সন্ধায় চেয়ারম্যান টেলিনা সরকার হিমুর মুঠোফেনে ফোন করা হলে- সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন।
উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের কাছে অভিযোগ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। গত মঙ্গলবারবেশ কয়েক জন ভুক্তভোগী এসেছিল। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে কোল্ড ষ্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

পীরগঞ্জে মাদক সেবীর ৩ মাসের কারাদন্ড

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর কালমেঘে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারকে “পিপিএম সেবা” পদক পাওয়ায় ফুলের শুভেচ্ছা !

বীরগঞ্জে নদী থেকে বালু উত্তোলনের ফলে এলাকার ক্ষতিগ্রস্থ মানুষের মানববন্ধন

মানবিক আবেদন ঠাকুরগাঁওয়ের শিশু মাফির জন্য সাহায্যের আবেদন

পীরগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

বীরগঞ্জে জিংক সমৃদ্ধ ব্রিধান-৭৪ জাত এর মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত

আটোয়ারীতে পৃথক পৃথক অপরাধে ৪জনের জরিমানা আদায়

স্বাধীনতা পরবর্তী মহারাজা স্কুল মাইন ট্রাজেডী দিবস আজ শত শত বীর মুক্তিযোদ্ধার শাহাদত বরনের হৃদয় বিদারক ঘটনা আজও সবাইকে কাদাঁয়