Sunday , 1 June 2025 | [bangla_date]

বিরলের সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন

বিরল প্রতিনিধি \দিনাজপুরের বিরলের এনায়েতপুর সীমান্ত দিয়ে ১৩জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ১৩জনের মধ্যে ১১জন নারী ও ২জন পুরুষ। বিজিবির টহল দল স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয় বলে জানা যায়।
বুধবার দিবাগত ভোর রাতে দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয়।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, ভোর রাতে ভারতের কুশমন্ড থানার গোবরাবিল গেট দিয়ে ১৩জনকে পুশইন করা হলে বিরলের এনায়েতপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে টহলরত বিজিবির সদস্যরা। পরে তাদেরকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। নাম ও পরিচয় যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় সংশ্লিষ্টরা।
বিষয়টি নিশ্চিত করে ৪২বিজিবির বিরলের এনায়েতপুর বিওপি’র কোম্পানি কমান্ডার ঠান্ডু মিয়া সাংবাদিকদের বলেন, তাদেরকে স্থানীয় ক্যাম্পে নেওয়া হয়েছে।
বিরল থানার ওসি আব্দুস ছবুর জানান, ১৩জনকে আটক করার বিষয়টি শুনেছি। কিন্তু বিজিবির পক্ষ থেকে আমাদেরকে কেউ জানায়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে ওয়ার্ল্ড ভিশনের ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধে শিক্ষার্থীদের হান্ড্রেড হিরো’জ সামাজিক জাগরণ

ঠাকুরগাঁওয়ে বন্ধকের টাকা ফেরত না দিয়ে জমি দখলের অভিযোগে মারপিট – মামলা দায়ের !

ঈদুল আজহা উপলক্ষে পীরগঞ্জে চাল বিতরণ

পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ডিপিএফ’র আলোচনা সভা

রাণীশংকৈলে প্রান্তিক জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও চেক বিতরন

রাণীশংকৈলে ভুয়া ডিবি পরিচয়ে আটক দুই যুবক

বীরগঞ্জে ১৩ জন নারী ও পুরুষের মাঝে হুইল চেয়ার বিতরণ

সেতাবগঞ্জে প্রকাশ্যে ও স্বচ্ছ পক্রিয়ায় কৃষি ঋণ বিতরন মেলা

পীরগঞ্জে শশুর-শাশুড়িকে মারধরের অভিযোগ জামাইর বিরুদ্ধে

কাহারোলে নৃ-তাত্তিক জনগোষ্ঠীর বাড়ীতে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিলেন এমপি গোপাল