Monday , 30 June 2025 | [bangla_date]

বিরলে ঐতিহ্যবাহী মেটি প্রতিষ্ঠান দীপশিখা’র প্রকল্প বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা

বিরল (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুর বিরলে আন্তর্জাতিক পুরষ্কার প্রাপ্ত ঐতিহ্যবাহী মেটি প্রতিষ্ঠান দীপশিখা’র প্রকল্প বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বিরল উপজেলা পরিষদের সভাকক্ষে দীপশিখা’র এমএপিইনসিবিআর প্রকল্পের উপজেলা পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন বিষয়ক এই অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মেটি প্রতিষ্ঠান দীপশিখা’র রুদ্রপুর অঞ্চলের ব্যবস্থাপক ও প্রকল্প ফোকাল ধনঞ্জয় দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিরল উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিত সাহা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থজ্বীময় সরকার, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, সমাজসেবা অফিসার আনিছুর রহমান, প্রজেক্ট কো অর্ডিনেটর নিতাই চন্দ্র রায়, সিবিআর অফিসার শহিদুল ইসলাম, রাসেল শেখ, রাব্বী রায়হান সহ আরো অনেকে।
অবহিতকরণ সভায় এই প্রকল্পের মাধ্যমে শুন্য থেকে ২৫ বছর বয়সী প্রতিবন্ধী নারী-পুরুষদের শিক্ষা, চিকিৎসা ও স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন পদক্ষেপ ও কর্মপরিকল্পনা আলোচনা করা হয়।
দীপশিখা সংস্থার এমএপিইনসিবিআর প্রকল্পটি নেদারল্যান্ডের দাতা সংস্থা লিলিয়ান ফন্ডস এর আর্থিক সহযোগিতায় সিডিডি এর সার্বিক তত্ত¡বোধানে দিনাজপুর জেলার কাহারোল ও বিরল উপজেলায় সুষ্ঠুভাবে বাস্তবায়িত হয়ে আসছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ হাটপাড়ায় তারাবির নামাজের সময় চুরির ঘটনা ঘটেছে

শেষ সময়ে রাত -দিন এক করে প্রার্থীরা বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন । অন্যদিকে বিএনপি ভোট বর্জনের লিফলেট বিতরণে মরিয়া হয়ে উঠেছেন

বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

করোনাকালীন মুহূর্তে মানুষের অসহায়ত্বকে নিয়ে তামাশা ও মিথ্যাচার করছে বিএনপি -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সমাপ্ত

পীরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেল ১৫০ জন

বিরলে দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বোচাগঞ্জের ইংলিশ ম্যান খ্যাত ট্র্যাক্টর চালক হৃদয়

নবাবগঞ্জে ভি জি এফে’র চাল বিতরণের সময় দু-গ্রুপের মারামারি,বিতরণ স্থগিত

ঠাকুরগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে এক যুবক (৩০) নিহত