Sunday , 1 June 2025 | [bangla_date]

বিরলে জাতীয় পুষ্টি সপ্তাহ এর শুভ উদ্বোধন

বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীণ প্রতিপাদ্য নিয়ে ২৮মে- ৩জুন জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, মহাখালী, ঢাকা এর আয়োজনে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা পুষ্টি কর্মকর্তা ইশতিয়াক আহমেদ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থ জ্বীময় সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ আব্দুস ছবুর, সমাজসেবা অফিসার আনিছুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুবল রায়, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এ এল এম মামুনুর রশীদ, কনসালটেন্ট (গাইনী) ডা. আহমদ শরীফ রুশো, সহকারী সার্জন ডা. মোঃ সাফায়েত হাবিব, মেডিকেল অফিসার ডা. সিফাত-ই রহমতউল্লাহ, সহকারী সার্জন ডা. তৌফিকা ইসলাম তন্বী, নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমঙ্গল রায়, প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান ও বিরল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা পর্বে পুষ্টি সম্পর্কে আলোকচিত্রসহকারে বিবরণ উপস্থাপন করা হয় এবং শেষে বর্ণাঢ্য একটি র‌্যালি বের করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ইট ভাটা মালিক ও শ্রমিকদের বিক্ষোভ ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

বোচাগঞ্জে অগ্নীকান্ডে ৩টি দোকান ভুস্মিভুত

পীরগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিতদের বরণ ও বিদায় সংবর্ধনা

হরিপুরে নৈশ্য প্রহরীর রহস্যজনক মৃত্যু ঘটনাস্থল থেকে মদের বোতল ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার

নারীকে হাত-পা বেঁধে হত্যা  ঘটনায় যুবক আটক

নারীকে হাত-পা বেঁধে হত্যা ঘটনায় যুবক আটক

আর্থিক ও মানবিক সাহায্যের জন্য আবেদন

ঠাকুরগাঁওয়ে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনে প্রস্তুতি সভা

বীরগঞ্জ পল্লীতে কু -প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিধবা মহিলা কে নির্যাতন, থানায় মামলা, আটক -১

বীরগঞ্জে বাল্যবিবাহ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত