Friday , 27 June 2025 | [bangla_date]

বিরলে মরহুম সাংবাদিক আবদুল মজিদ এর স্মরণে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত

বিরলে মরহুম সাংবাদিক আবদুল মজিদ এর  স্মরণে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত

বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরল প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ প্রয়াত সাংবাদিক আব্দুল মজিদ এর ১২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বিরল প্রেস ক্লাব এর আয়োজনে শুক্রবার বাদ জুম’আ বিরল কেন্দ্রীয় কৈদিঘী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত শেষে দোয়া পরিচালনা করেন বিরল কৈদিঘী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা’র মুহতামিম হাফেজ মাওলানা মো. আব্দুস সালাম। এর আগে বিভিন্ন মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
মরহুম আব্দুল মজিদ বোচাগঞ্জ উপজেলার ০৬নং রনগাঁও ইউপি’র মোবারকপুর গ্রামে ডাক্তার মজিবর রহমান ও মাতা মোছাঃ মাহবুবা বেগম দম্পত্তির প্রথম ছেলে। তিনি গত ১৯৬৯ সালের ২৭ ফেব্রæয়ারি জন্মগ্রহণ করেন।
বৈবাহিক জীবনে সে এক পুত্র ও এক কন্যা সন্তানের বাবা ছিলেন। পিতার মৃত্যু পর তিনি মা, ভাই, বোন’সহ বিরল উপজেলার পৌর-শহরের চকভবানী গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ১৯৯৬ সালে দিনাজপুর থেকে প্রকাশিত দৈনিক তিস্তা পত্রিকায় সংবাদদাতা হিসাবে সাংবাদিকতা পেশা শুরু করেন তিনি।
এরপর তিনি পর্যায়ক্রমে দৈনিক ভোরের কাগজ, খবরপত্র, জনতা, আজ ও আগামীকাল, দূর্জয় বাংলা, নতুন দিন, কাঞ্চন, সাপ্তাহিক উদয়ের পথে, ফলোআপ, চেহেলগাজী, উত্তরবঙ্গ, সচিত্র ঘটনা পত্রিকা’সহ বিভিন্ন পত্রিকায় সুনামের সাথে প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি বিরল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। জীবদ্দশায় তিনি অসংখ্য কবিতা ও ছড়া গল্প লিখেছেন। তিনি বিরল প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটিতে গত ২০১৩-১৪ ইং সালের জন্য বিনা প্রতিদ্বন্দীতায় কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছিলেন।
তিনি ২০১৩ সালের ২৬ জুন রাতে নিজ বাড়িতে সাপের কামড়ে মারা যান। ক্ষণজন্মা এই সাংবাদিকের বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর।
মৃত্যুকালে তিনি, মা, ভাই, স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে জামায়াতের পরিদর্শন

দিনাজপুরে নারীদের রান্নার কৌশল শেখানোর প্রশিক্ষণ শুরু

ঠাকুরগাঁও জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

ভবিষ্যতেও বঙ্গবন্ধু কন্যা ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন রোগীদের আর্থিক সহযোগিতা প্রদান করবেন —————-হুইপ ইকবালুর রহিম এমপি

হরিপুরে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের মাঝে ডিসির কম্বল বিতরণ

পীরগঞ্জে চাকুরিতে কোটা পূণঃবহালের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ বাড়লো লাখ টাকা

আটোয়ারীতে মেয়েকে ধর্ষনের চেষ্টার অভিযোগে সৎ বাবা আটক

দিনাজপুরে চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা উদযাপন

রাণীশংকৈলে কৃষকদের মাঝে রাসায়নিক সার বীজ বিতরণ