Thursday , 19 June 2025 | [bangla_date]

ফুলবাড়ীতে তিন হাজার কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের ফুলবাড়ীতে ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলা কৃষি অফিস চত্ত¡রে প্রধান অতিথি হিসেবে এই বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহানুর রহমান। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, ২০২৪-২৫ অর্থ বছরে খরিফ-২/২০২৫-২৬ মৌসুমে রোপাআমন ধান চাষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৩ হাজার কৃষকের মাঝে ৫ কেজি রোপাআমন ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের কার্যক্রমের উপর প্রেস রিলিজ

পীরগঞ্জে মাদক ও মোটর সাইকেল সহ ৩ যুবক গ্রেপ্তার

বিরলে হাতের নাগালে আধুনিক জাতের মাঠ ফসলের বিভিন্ন বীজ

কাহারোলে টিসিবি’র স্মার্ট কার্ড না পাওয়ায়  অনেকেই পণ্য ক্রয় করতে পারছেন না

কাহারোলে টিসিবি’র স্মার্ট কার্ড না পাওয়ায় অনেকেই পণ্য ক্রয় করতে পারছেন না

চিরিরবন্দরে জামায়াত নেতার বিএনপিতে যোগদান

বীরগঞ্জে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল

পুকুর থেকে নিহত সাধন চন্দ্রের মরদেহ উদ্ধারের পর আজ তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু

দেশের ইতিহাসে সর্বোচ্চ মৃত্যু-৯৬। আক্রান্ত-৫১৮৫

নানা আয়োজনে অনুষ্ঠিত হলো তথ্য ও আদিবাসী মেলা