Saturday , 28 June 2025 | [bangla_date]

বীরগঞ্জে ‘আমাদের ক্লিনিক’ নামীয় প্রতিষ্ঠান কে ভ্রাম্যমান আদালতে জরিমানা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ খানসামা রোডস্থ আমাদের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রাইভেট ক্লিনিক প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ জুন) বিকেল ৫টায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা। অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: নিলয় দাস, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সপেক্টর ফরিদ বিন ইসলাম সহ বীরগঞ্জ থানা পুলিশ।

ডহন্ডা নিবাসী মরহুম ছলেমান আলীর ছেলে কামরুজ্জামান বাবুসহ অংশিদার গন কর্তৃক অনুমোদন বিহীন ঐ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন থেকে নিয়ম বহির্ভূত পরিচালিত হচ্ছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে লাইসেন্স বিহীন যে সমস্ত বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালিত হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযান চলমান। সেই মোতাবেক সম্প্রতি এক প্রসূতি মৃত্যুর ঘটনা, ব্যপক অনিয়ম এবং শর্ত ভঙ্গের অপরাধে গত ২২ জুন’২০২৫ তারিখে নিউ একতা ক্লিনিক ব্ন্ধ করা হয়েছে।

কিন্তু অভিযুক্ত ডাক্তার ইয়াসমিন ইসলাম ও তার প্রশ্রয় দাতা নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মালিক তানভির ইসলাম এখনো রয়েছে ধরা ছোয়ার বাইরে।

তাদেরকে আইনের আওতায় আনতে জোর দাবী জানিয়েছে এলাকাবাসী।

বিভিন্ন অনিয়ম এবং শর্ত ভঙ্গের দায়ে বীরগঞ্জ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সমন্বয়ে খানসামা রোডস্থ আমাদের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এ সময় নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন, ২০০২-এর ৯ ধারায় ৪৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

স্বাস্থ্যখাতে বীরগঞ্জ উপজেলায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে মর্মে ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্টরা।
অফিস এবং ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে লাইসেন্স বিহীন যে সমস্ত বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালিত হচ্ছে সে গুলোর বিরুদ্ধে অভিযান চলছে চলবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হলফনামায় তথ্য গরমিল নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হচ্ছে -পঞ্চগড়ে সংবাদ সম্মেলনে সারজিস

খাদ্য অধিদপ্তরে জমির দলিল হস্তান্তর করলেন এমপি রমেশ চন্দ্র সেন

নবাবগঞ্জে ভি জি এফে’র চাল বিতরণের সময় দু-গ্রুপের মারামারি,বিতরণ স্থগিত

বালিয়াডাঙ্গীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বিস্ফোরক মামলায় সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন এমপি কারাগারে !

বোদা পৌর এলাকার সাতখামার ও কুড়ুলিয়া দুইটি মৌজা পঞ্চগড়-২ সংসদীয় আসনে অর্ন্তভুক্ত হওয়ায় এলাকাবাসির আনন্দ মিছিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দেশ গড়ি ক্যাম্পের উদ্ভোধন

বীরগঞ্জে বিশ্ব এইডস্ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আগামী ২ দিনে বজ্রবৃষ্টি হতে পারে

পঞ্চগড়ে সারজিস আলমের পক্ষ থেকে শীতার্তদের মাঝে দুই হাজার শীতবস্ত্র বিতরণ