Saturday , 14 June 2025 | [bangla_date]

বীরগঞ্জে ঢাকাগামী বাস কাউন্টারে সেনাবাহিনীর অভিযান

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি/ ঈদের ছুটির পর কর্মস্থলমুখী যাত্রীদের ভোগান্তি রোধে এবং অতিরিক্ত ভাড়া আদায়সহ পরিবহন খাতে অনিয়ম ঠেকাতে দিনাজপুরের বীরগঞ্জে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তানজিদ মোস্তফার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
ঢাকাগামী বাস কাউন্টারগুলোতে অভিযান চালিয়ে ভাড়া তালিকা যাচাই, যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলা ও অভিযোগ গ্রহণ করা হয়। অনিয়মের যাতে না হয় কাউন্টার কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মণ।
সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন তানজিদ মোস্তফা বলেন, জনগণের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত। যাত্রী হয়রানির অভিযোগ যেখানে থাকবে, আমরা সেখানে আইনগত ব্যবস্থা নেব।
অভিযান চলাকালে সাধারণ যাত্রীরা সেনাবাহিনীর এমন উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, প্রতিবছর ঈদের সময় অতিরিক্ত ভাড়া ও হয়রানি নিত্যদিনের ঘটনা হলেও এবার সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিবহনে শৃঙ্খলা ফিরেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে দুই মাদকসেবীর কারাদণ্ড

চিরিরবন্দরে পরিচিতি ও মতবিনিময় সভা

পীরগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন

অদক্ষ কম্পিউটার অপারেটর এর কারণে পাসপোর্টে ভুল, দেখা হলো না মায়ের লাশ।

পঞ্চগড়ে বই উৎসবে ২ লাখ ৬৪ হাজার শিক্ষার্থী পাচ্ছে ২৩ লাখ ৫১ হাজার নতুন বই

বালিয়াডাঙ্গীতে আগুন আতঙ্কের ঘটনা উদঘাটনে সন্দেহভাজন ১২জন আটক

দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবনী এবং খাদ্য উৎসব উদ্বোধন

হরিপুর উপজেলা বিএনপি সম্মেলন উপলক্ষে ৩টি পদে ৯ জনের মনোনয়ন পত্র দাখিল

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুরে শিক্ষার্থীদের নিয়ে বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার