Thursday , 19 June 2025 | [bangla_date]

বীরগঞ্জে বিনামূল্যে কৃষি প্রণোদনার আমণ বীজ ও সার বিতরণ

বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায়
রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৫ হাজার ২শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানবীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর আহমেদ বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা কৃষি অফিসার মো: শরিফুল ইসলাম জানান, বীরগঞ্জ উপজেলায় ৫২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানবীজ ও সার বিতরণ করা হচ্ছে। এক্ষেত্রে প্রতি জন কৃষক ৩৩ শতক জমির জন্য প্রণোদনা হিসেবে বিনামূল্যে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। এই কর্মসূচী বাস্তবায়নের ফলে নতুন জাতের আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা অধিক লাভবান হবে বলে আশাবাদী। এসময় বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো: শরিফুল ইসলাম ও অতিরিক্ত কৃষি অফিসার মো: রাকিবুল হাসান প্রমাণিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক-কৃষানী,স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন না করার দাবীতে মানববন্ধন

পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সামগ্রী প্রদান

চিরিরবন্দরে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে  মোটরসাইকেলের ধাক্কায় চালক নিহত

চিরিরবন্দরে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে মোটরসাইকেলের ধাক্কায় চালক নিহত

বীরগঞ্জে ২ শতাধিক শ্রমজীবীর মাঝে আর্থিক সহায়তা প্রদান

ঠাকুরগাঁওয়ে করোনায় আরো ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০জন

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধনীতে বক্তব্যে বলেন -স্মার্ট বাংলাদেশ গড়তে হলে, স্মার্ট শিক্ষক হতে হবে – মাজহারুল ইসলাম সুজন এমপি

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ছিদ্র করে তেল চুরির ঘটনায় আটক-৪

দীপশিখা দিনাজপুরের উদ্যোগে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে প্রতিবন্ধী যুবদের জন্য “অন্তর্ভুক্তিমূলক ও প্রবেশগম্য দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

দীপশিখা দিনাজপুরের উদ্যোগে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে প্রতিবন্ধী যুবদের জন্য “অন্তর্ভুক্তিমূলক ও প্রবেশগম্য দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

তীব্র হিমেল হাওয়া ও গুড়িগুড়ি বৃষ্টিতে    দূর্ভোগ পোহাচ্ছে সীমান্ত জনপদ তেঁতুলিয়া

তীব্র হিমেল হাওয়া ও গুড়িগুড়ি বৃষ্টিতে দূর্ভোগ পোহাচ্ছে সীমান্ত জনপদ তেঁতুলিয়া