Monday , 16 June 2025 | [bangla_date]

বীরগঞ্জ আমতলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজাপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বিদ্যুতায়িত আরাফ (১৩) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার সুজলপুর ইউনিয়নের মদনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আরাফ মদনপুর গ্রামের মাহফুজুর রহমান ওরফে বাবুর মেজো ছেলে। সে আমতলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী।

আরাফের চাচা আইনুল হক জানান, ঘরের বেড সুইচের তারে হাত দিলে আরাফ বিদ্যুতায়িত হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নবী হোসেন বলেন, আরাফকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

আমতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবীব সত্যতা নিশ্চিত করে জানান, আরাফ মেধাবী ও বিনয়ী ছাত্র ছিল। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’

স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আবু সাঈদ রয়েল জানান, সোমবার (১৬ জুন) সকাল ১০টায় জানাজা শেষে আরাফকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর জানান, স্কুল ছাত্রের মৃত্যুর বিষয়ে থানায় অবগত করা হয়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ভিমরুলের কামড়ে দশ শিক্ষক আহত

পঞ্চগড়-১ আসনে ২৫ হাজার কর্মীর ডাটাবেইজ তৈরী করছেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মুক্তা

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে জিতেন্দ্র নাথ রায় ইউপি চেয়ারম্যান ও স্কুলের প্রধান শিক্ষক !

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে জিতেন্দ্র নাথ রায় ইউপি চেয়ারম্যান ও স্কুলের প্রধান শিক্ষক !

আস্করপুর ইউনিয়ন আরাফাতি ভ্রাতৃকল্যাণ সমিতির হাজী সম্মেলন

রাণীশংকৈলে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুরে দিনে-দুপুরে নারীর গলা থেকে স্বর্ণ ছিনতাই, আটক-২ বন্ধু

বিরামপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৭ জন আটক

পীরগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

পীরগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

বীরগঞ্জে বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন ও স্বারক লিপি প্রদান

বেইস ক্ষুদ্রঋণ কর্মসূচী ভাতগাঁও শাখার পক্ষে সংবাদ সম্মেলন