Monday , 2 June 2025 | [bangla_date]

বীরগঞ্জ থানা পুলিশের সহায়তায় বাড়ি ফিরল বাক প্রতিবন্ধি এক নারী

বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ পাওয়া সংবাদের ভিত্তিতে এক বাক প্রতিবন্ধি নারীকে তার পরিবারের হাতে হস্তান্তর করেছে পুলিশ।

রবিবার(১জুন) দুপুরে বীরগঞ্জ থানা পুলিশ ওই নারীকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আব্দুল গফুর ।

বিমলা (২০) উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের রাজীরপুর এলাকার কোমদ বর্মনের মেয়ে। বিমলা বাক প্রতিবন্ধী। একদিন আগে তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়।

ওসি আব্দুল গফুর জানান, রোববার সকাল ১১টার দিকে উপজেলার বটতলী বাজার এলাকায় বাক-প্রতিবন্ধী এক নারীকে ঘুরাঘুরি করছে—এমন একটি খবর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে বীরগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বাক-প্রতিবন্ধী ওই নারীকে তার বাড়ির কথা জিজ্ঞেস করলে সে কিছুই বলতে পারে না। পরে আমরা বীরগঞ্জ থানা এলাকার স্থানীয় ব্যাক্তি বর্গের মাধ্যমে স্যোশাল মিডিযায় মাধ্যমে ফেসবুকসহ পার্শ্ববর্তী সকল থানায় বিষয়টি জানানো হয়। বীরগঞ্জ থানায় তার এক আত্মীয় ফেসবুকে ওই নারীকে দেখে শনাক্ত করে। দুপুরে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে আগুনে পুড়ল কৃষকের বসতঘরসহ গরু-ছাগল

যারা ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টি করতে চায় তাদের বির“দ্ধে স্বো”চার হতে হবে -এমপি মনোরঞ্জন শীল গোপাল

যুব সমাজের কাছে ক্যাপ্টেন শেখ কামাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে -হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁওয়ে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

বিরলে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্ণামেন্ট’র  চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ

বিরলে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্ণামেন্ট’র চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে উপজেলা চেয়ারম্যান পদে একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মনোনয়ন দাখিল

ঠাকুরগাঁও জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

বীরগঞ্জে গাঁজাসহ এক বৃদ্ধ আটক

“দিনাজপুরের মানুষ আমরা ফিলিস্তিনের সঙ্গে আছি”র আয়োজনে গণহত্যা বন্ধ করো- ফিলিস্তিন স্বাধীন করো শীর্ষক প্রতিবাদ বিক্ষোভ মিছিল

ক্যাব ঠাকুরগাঁও জেলা কমিটির সভা