Monday , 30 June 2025 | [bangla_date]

বোদায় ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

বোদা,পঞ্চগড় প্রতিনিধি \ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং হয়রানি মুক্ত তাৎক্ষণিক ভূমি সেবা প্রদানে, পঞ্চগড় জেলার বোদা উপজেলায় দুইটি ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়া নজির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন । এ সময় সহকারী কমিশনার ( ভূমি) এস এম ফুয়াদ,ইউনিয়ন ভূমি উন্নয়ন কর্মকর্তা ও ভূমি মালিকগণ উপস্থিত ছিলেন। বোদা উপজেলা সদরে একটি এবং উপজেলার পাঁচপীর ইউনিয়নের পাঁচপীর বাজারে এই দুইটি ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়। জানা গেছে, এই ভূমি সেবা সহায়তা কেন্দ্র থেকে ভূমি মালিকরা, সরকার নির্ধারিত ফি প্রদান করে , বাড়ির পাশে হয়রানি মুক্ত ভূমি সেবা গ্রহণ করবেন। ভূমির মালিকদের হয়রানি ও দুর্ভোগ কমাতে বাড়ির পাশেই এই ভূমি সেবা সহায়তা কেন্দ্র সরকারি উদ্যোগে স্থাপন করা হয়েছে বলে বোদা উপজেলা নির্বাহী অফিসার মো, শাহরিয়ার নজির জানান। এই সেবা কেন্দ্র চালু হওয়ার ফলে ভূমির মালিকরা উপজেলা সদরের ভূমি অফিসে না এসেই,নিজ ইউনিয়নে অতি সহজে এই সেবা গ্রহণ করতে পারবেন।এতে তাদের অর্থ ও সময় দুটোই বাঁচবে। এই ভূমি সেবা সহায়তা কেন্দ্র থেকে ভূমি মালিকরা সরকার নির্ধারিত ফি প্রদান করে ভূমি উন্নয়ন কর, ভূমি সেবা গ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়া, ভূমি উন্নয়ন কর জমা, আপত্তি দায়ের, দাখিলাতের প্রিন্ট কপি গ্রহণ, নামজারীর আবেদন, নামজারির ফি জমা, অনলাইন নামজারির খতিয়ানের প্রিন্ট কপি গ্রহণ, নামজারির খতিয়ান,রেকর্ডীয় খতিয়ান, পর্চা প্রাপ্তির অনলাইন আবেদন,খাস জমির অবস্থান জানা ও বন্দোবস্ত প্রাপ্তির আবেদন দাখিল, কবুলিয়ত ফরম পূরণ, অর্পিত সম্পত্তির লিজ ও নবায়নের আবেদন, পরিত্যক্ত সম্পত্তির লিজ ও ভাড়া প্রদানের আবেদন, সায়রাতমহল নিজের আবেদন ও অর্থ জমা দান, মৌজা ম্যাপের জন্য আবেদন ও গ্রহণ এবং মিস কেসের আবেদন করা এ সকল সেবা গ্রহণ করতে পারবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বীরগঞ্জে শিক্ষক সমিতির আয়োজনে  এমপি মনজুরুল ইসলামকে সংবর্ধনা

বীরগঞ্জে শিক্ষক সমিতির আয়োজনে এমপি মনজুরুল ইসলামকে সংবর্ধনা

পীরগঞ্জে প্রাক বড়দিন উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা

হরিপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সভাপতি মুকুল সম্পাদক আলমগীর

একদিনেই হিলি স্থলবন্দর দিয়ে এলো ২৩৯ মেট্রিক টন কাঁচা মরিচ

১৭ বছর ধরে মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করেছে একটি অবাধ সুষ্ট নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে —–তারেক রহমানের আইন উপদেষ্টা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনাজপুরের ৬টি আসনে বাছাইয়ে স্বতন্ত্র ৪ জনের মনোনয়নপত্র বাতিল

বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সুপারিশ জাতিসংঘে অনুমোদন

শিক্ষার্থীদের আদর্শবান ও আলোকিত মানুষ হতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে বিনামুল্যে করোনা ভ্যাকসিন গ্রহণ অব্যাহত

উন্নয়নে শেখ হাসিনাকে কেউ আটকাতে পারবে না -মনোরঞ্জন শীল গোপাল এমপি