Sunday , 1 June 2025 | [bangla_date]

বোদা পৌরসভায় ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন বিএনপি নেতা আজাদ

বোদা,পঞ্চগড় প্রতিনিধি\জলাবদ্ধতা নিরশন ও বর্ষার পানি নিষ্কাশনে এবং পৌরসভার নাগরিকদের সুবিধার জন্য পঞ্চগড়ের বোদা পৌরসভা এলাকায়, পৌরসভার অর্থায়নে পাকা ড্রেন নির্মাণ কাজ শুরু হয়েছে। শুক্রবার বিকালে পৌর এলাকার ১ নং ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় একটি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় বোদা উপজেলা নির্বাহী অফিসার ও বোদা পৌর প্রশাসক মো, শাহরিয়ার নজির, পৌর প্রকৌশলী দীপক রঞ্জন অধিকারী, উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বি এন পির সভাপতি আব্দুস সামাদ তারা,সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়,সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর আরিফুর রহমান আরিফ, বিএনপি নেতা মামুনুর রশিদ ধুলু সহ পৌরসভার নাগরিকরা উপস্থিত ছিলেন। বোদা পৌরসভার অর্থায়নে ৯ লাখ টাকা ব্যয়ে কলেজপাড়ায় রাস্তার একপাশে ১৩০ মিটার দৈর্ঘ্য এই পাকা ড্রেন নির্মাণ করা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের স্বীকৃতি পেল আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

পঞ্চগড়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে কর্মশালা

বোদায় প্রশিক্ষিত মহিলাদের মাঝে সম্মানি ভাতা প্রদান

বোদায় প্রশিক্ষিত মহিলাদের মাঝে সম্মানি ভাতা প্রদান

৬টির মধ্যে বিএনপি ৫টি,স্বতন্ত্র-১ আসনে বিজয়ী দিনাজপুরে বিএনপির ঐতিহাসিক বিজয়

৬টির মধ্যে বিএনপি ৫টি,স্বতন্ত্র-১ আসনে বিজয়ী দিনাজপুরে বিএনপির ঐতিহাসিক বিজয়

দিনাজপুরের বিভিন্ন উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা

উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন খানসামা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম

বীরগঞ্জে শেখ কামালের ৭২ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ছাত্রলীগের আলোচনা সভা

খানসামার সরহদ্দ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং  কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

খানসামার সরহদ্দ উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

জেলা এডভোকেসী সভায় দিনাজপুর সিভিল সার্জন উন্নত নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত লাভ করতে হলে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে

ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনঃ ২২ জনের মনোনয়ন পত্র দাখিল

ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনঃ ২২ জনের মনোনয়ন পত্র দাখিল