Thursday , 19 June 2025 | [bangla_date]

মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন ইউএনও

বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি\ দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিনের ছাপরায় ১২বছর ধরে স্কিৎজেফ্রেনিয়ায় আক্রান্ত শিলাজিত রায়ের নিঃসঙ্গ লড়াইয়ের করুণ চিত্র কালের কণ্ঠে প্রকাশিত হওয়ার পর মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ জুন) শিলাজিতের বাড়িতে ছুটে যান বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদ। সঙ্গে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। এ সময় শিলাজিতের পরিবারের হাতে নগদ অর্থসহ চাল, ডাল, তেল ও অন্যান্য শুকনো খাদ্যসামগ্রী তুলে দেন তারা।
শুধু তা-ই নয়, শিলাজিতের চিকিৎসা ও আবাসন সমস্যার বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনায় নিচ্ছেন বলে জানান ইউএনও। তিনি শিলাজিতের জন্য উপযুক্ত ঘর নির্মাণে প্রয়োজনীয় টিন এবং সরকারি পর্যায়ে আরও আর্থিক সহায়তার আশ্বাস দেন।
শিলাজিতের মা কান্না জড়িত কন্ঠে জানায়, গত ১২ বছরে এই প্রথম কোনো সরকারি প্রতিনিধি সরাসরি তাদের বাড়িতে এসে খোঁজ নিয়েছেন। উপজেলা প্রশাসনের এই মানবিক সহায়তায় তারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই সহায়তা তাদের দীর্ঘদিনের অসহায় জীবনে নতুন আশার আলো জাগিয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পুনর্ভবা নদীর তীরে সূর্য্য পূজায় (ছটপূজা) হিন্দু ধর্মালম্বী নারী ও পুরুষের মিলন মেলা

বোদায় আন্ত ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

আমি এখানে শাসন করতে আসিনি আমি এসেছি সেবা করার জন্য- সংসদ সদস্য পিনাক চৌধুরী

কবিতার ছন্দে-ছন্দে আনন্দমূখর পরিবেশে কবিদের মিলন মেলা পালিত হলো কবি নীরঞ্জন হীরার জন্মবার্ষিকী

বঙ্গবন্ধু কন্যার উন্নয়ন ও সুষ্ঠু নির্বাচনকে বানচাল করতে বিএনপি-জামাত অগ্নিসন্ত্রাসের পরিকল্পনা করছে -হুইপ ইকবালুর রহিম

হরিপুরে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসককে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান

ঠাকুরগাঁওয়ে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষ, দশম শ্রেণীর ছাত্র মেহেদী নিহত

ঠাকুরগাঁও পৌরসভার মধ্যে টোল আদায় বন্ধ হচ্ছে

মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলবে –এমপি মনজুরুল ইসলাম