Saturday , 28 June 2025 | [bangla_date]

রাণীশংকৈলে বর্ষা এলেই বাড়ে ছাতা কারিগরদের কদর

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ আষাঢ় ও শ্রাবণ এ দুমাস বর্ষাকাল। প্রথম দিকে বৃষ্টিপাত না হলেও এখন থেমে থেমে, গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। এসময়ে ঘরের বাইরে বের হলেই প্রথমেই সঙ্গে নিতে হয় ছাতা। সেই ছাতা যদি ব্যবহারে ফুটো কিংবা ভাঙ্গা হয় তখনই বিপত্তি। আর এই বিপত্তির কবল থেকে পরিত্রাণ পেতে ছুঁটে সবাই ছাতা মেরামতকারী কারিগরদের কাছে।
কিন্তু ছাতা মেরামত বছরের অন্যান্য সময় কেউ করে না। দাম কম হওয়ায় ছাতা নষ্ট হয়ে গেলে অনেকেই আর মেরামত ও করতে চান না। অনেকেই আবার নতুন ছাতা কিনে নেয়। পূর্বে কাঠের হাতাওয়ালা ছাতার প্রচলন ছিল। গ্রামের লোকেরা ওই ছাতা ব্যবহার করতো। সেই ছাতাও তৈরি হতো। কিন্তু এখন আর সেইদিন নেই। কাঠের ছাতার কারিগরদের দুর্দিন চলছে। তাই অনেকেই এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছে।
তবে বর্ষায় ভরসা এসব কারিগরদের এখন সুদিন। বছরের অন্য সময়ে ছাতা মেরামতের কাজ না থাকলেও বর্ষা মৌসুমে পুরোদমে ব্যস্ত হয়ে পড়েন তারা। কাতিহার বাজারে দেখা হয় আমজুয়ান গ্রামের কারিগর দরিমান আলী’র সাথে তিনি বলেন, প্রতিদিন উপার্জন তাদের একরকম হয়না যাদুরাণী হাটে উপার্জন হয়েছিল ৩হাজার টাকা, বুধবার কলেজ হাটে হয়েছিল ২হাজার টাকা, শনিবার কাতিহার বাজারে তেমন একটা আয় হয়নি। তবে দিন দিন এই পেশার কারিগররা হারিয়ে যাচ্ছে।
পীরগঞ্জ উপজেলার ছাতা মেরামতকারি খায়রুল ইসলাম বলেন, এ অঞ্চলে ছাতা মেরামতের কারিগর তেমন ছিল না। দেশের বিভিন্ন এলাকা থেকে ছাতা মেরামত করতে এই এলাকায় আসতেন কারিগররা। তারা বিভিন্ন হাট-বাজারে রাস্তার পাশে ফুটপাতে বসে ফুটো কিংবা ভাঙা ছাতা মেরামত করতেন। ছাতার কারিগরদের সারা বছর কদর না থাকলেও বর্ষা মৌসুমে তাদের কদর বাড়ে। বর্ষা মৌসুম শেষ হলেই আমাদের এ পেশা বদল করতে হয়।
আমজুয়ান গ্রামের ছাতা মেরামতকারী তমিজ ও ফইজুল ইসলাম জানান, বৃষ্টিপাত হওয়ার কারণে কাজের চাপ একটু বেড়েছে। আয় মোটামুটি ভালো হলেও অন্য সময় বেকার হয়ে বসে থাকতে হয়। যেদিন বৃষ্টি হয় সেদিন ছাতা মেরামতের কাজ থাকে। বাকি দিনগুলোতে অন্য কাজকর্ম করতে হয়। ছেলে-মেয়েরা স্কুল-কলেজে লেখাপড়া করে। তাদের খরচসহ পরিবারের খরচ চালাতে হিমশিম খেতে হয়। এ পেশায় আমাদের পরে পরিবারের আর কেউ আসবে না।
এ প্রসঙ্গে সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম বলেন, ছাতা মেরামতকারি কারিগরদের স্বল্প সুদে ঋন দিয়ে স্থায়ী ভাবে ব্যবসা চালানোর সহযোগিতা করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও পৌরসভার প্রথম নারী মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যার ২ বছরের সফলতার গল্প ও অভিজ্ঞতা

রাণীশংকৈলে ভেজাল গুড়ে বাজার সয়লাব

টেক্সাসে বাংলাদেশি পরিবারের ছয় সদস্যের লাশ উদ্ধার

দিনাজপুরে পৈতৃক জমির অংশ ও অর্থ আত্মসাৎকারী ভুয়া মুক্তিযোদ্ধা গোলাম মুর্তুজা চৌধুরী রতনের সন্ত্রাসী হামলা, মিথ্যা মামলা ও অনৈতিক কর্মকান্ডে আইনত পরিত্রান চান আপন সহোদর দু’ভাই কলিং ও পলু !

হরিপুরে মাসিক সভা ও নবাগত চেয়ারম্যানদের সংবর্ধনা

দিনাজপুরে ১৭তম বাণিজ্য মেলার কাজ উদ্বোধন

লক্ষ টাকার উন্নতমানের পরচুলা চুরি করে খানসামার ইপিজেড কর্মী সুমি চৌধুরী আটক

ঘোড়াঘাটে বুলাকীপুর ইউনিয়ন  আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন

ঘোড়াঘাটে বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন

শেখ কামাল এই ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার হতে প্রতি বছর ১ হাজার তরুন-তরুণি প্রশিক্ষণ নিয়ে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে — ঠাকুরগাঁওয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি

নৌকা পেয়েছিলাম কিন্তু প্রত্যাহার করেছি এখন ভোটটা লাঙ্গল মার্কায় দিতে হবে —- সাবেক সাংসদ ইমদাদুল হক