Friday , 20 June 2025 | [bangla_date]

রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ঠে এক শিশুর মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ঠে ৯ বছরের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
২০ জুন শুক্রবার বিকালে বাচোর ইউনিয়নের প‚র্ব বাচোর গ্রামের শ্রীকান্তের মেয়ে অপর্ণা রানী (৯) বিদ্যুৎ স্পৃষ্টে মারা যায়।
স্থানীয়রা জানায়, অপর্ণা রানী টিভি দেখার জন্য মাল্টিপ্লাগে লাইন দেওয়ার সময় আঙ্গুলে বিদ্যুৎ স্পষ্ট হলে ঘটনা স্থলে মারা যায়। আতœীয়ের বাড়ি থেকে ফিরে এসে তার বাবা দেখতে পায় অপর্ণা বিদ্যুৎতের তারে জড়িয়ে মেঝেতে পড়ে আছে। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হলে দেখতে পায় শিশুটি আর বেঁচে নেই। এ বিষয়ে অপর্ণার পিতা শ্রীকান্ত বলেন, আমার মেয়ে বাড়িতে একাই ছিল, আমরা স্বামী স্ত্রী এক আতœীয়ের বাড়িতে মেহমান গিয়ে ছিলাম। বাড়িতে এসে দেখি আমার মেয়ে ঘরের মেঝেতে পরে আছে হাতে বিদ্যুৎতের শকের দাগ । স্থানীয় লোকজন সহ তাকে বাঁচানোর চেষ্টা করেলেও আমার মেয়েকে বাঁচানো সম্ভব হয়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যান জীতেন্দ্রনাথ বর্ম্মন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যে আমার বাড়ির পাশে বিদ্যুৎúৃষ্ট হয়ে একটি শিশু মারা গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
হরিপুরে বাবাকে মারপিট, ছেলে কারাগারে

হরিপুরে বাবাকে মারপিট, ছেলে কারাগারে

রাণীশংকৈলে ছাত্র-জনতার অসহযোগ আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিল

ইউপি নির্বাচন হরিপুর ও রানীশংকৈলের ১১টি ইউনিয়নে ৫৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সাংবাদিক গোলাম রব্বানি নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে দিনাজপুরে সাংবাদিক সমাজের মানববন্ধন

আইইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) পালিত

ঐতিহাসিক ৭ মার্চে দিনাজপুরে বঙ্গবন্ধুর ম্যূরালের উদ্বোধন

বিরামপুরে প্রতিবন্ধী ৩ ব্যক্তিকে সংবর্ধনা

হরিপুরে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পঞ্চগড়ে বই উৎসবে ২ লাখ ৬৪ হাজার শিক্ষার্থী পাচ্ছে ২৩ লাখ ৫১ হাজার নতুন বই

দিনাজপুরে পুজা উদযাপন পরিষদ, ইউপি চেয়ারম্যানদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়