Monday , 16 June 2025 | [bangla_date]

রাণীশংকৈল সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিজিবি’র হাতে আটক-১

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় শাহানাবাদ সীমান্তে বাংলাদেশ অভ্যন্তরে ঘাসকাটতে গিয়ে নুর ইসলাম নামীয় এক ব্যক্তিকে ১৬ জুন আটক করেছে ধর্মগড় বিওপি সদস্যরা।
খোঁজ নিয়ে জানাযায়, ঠাকুরগাঁও ব্যাটালিয়ান ৫০ বিজিবি’র অধীনে শাহনাবাদ সীমান্তের ৩৭২/৭ মেইন পিলারের আশপাশে বাংলাদেশ অভ্যন্তরে ২০ গজের মধ্যে ঘাস কাটতে গেলে শাহানাবাদ এলাকার সাইফুদ্দিনের পুত্র নুর ইসলাম (৪০) কে আটক করে বালাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) । পরবর্তীতে আটককৃত নুর ইসলামকে রাণীশংকৈল থানায় নিয়ে আসেন ধর্মগড় বিওপি’র নায়েক আলমগীর হোসেন ও ল্যন্স নায়েক রিপন চাকমা । সীমান্তের আশপাশে ঘাসকাটা, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে রাণীশংকৈল থানায় একটি সাধারণ ডায়েরী করেন, যাহার জিডি নং ৭১০।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা আরশেদুল হক বলেন, বিজিবি সদস্যরা সীমান্ত থেকে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে এসেছিল। মুচলেকা নিয়ে সর্তক করে তাকে ছেড়ে দিয়েছে। এজন্য থানায় একটি জিডি করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বোদায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতাসহ গ্রেপ্তার দুই

বোদায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতাসহ গ্রেপ্তার দুই

বোদায় অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

হরিপুরে আ’লীগের উদ্যোগে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

স্বামীর লাশ দেখতে গিয়ে নির্যাতনের শিকার গৃহবধ‚ ——- চিকিৎসা সহায়তায় পাশ্বে দাঁড়ালো এমকেপি

রাণীশংকৈলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ডেকে নিয়ে বন্ধুকে নির্মমভাবে হত্যার প্রধান আসামী গ্রেফতার

হরিপুরে আবারো ২০ বোতল ফেনসিডিলসহ আটক ১।

হাবিপ্রবিতে কৃষিযন্ত্রপাতিপ্রদর্শনী মেলা ও “কৃষিযান্ত্রিকীকরণেবিএআরআইএরঅবদান”শীর্ষক সেমিনার

পঞ্চগড়ে ব্র্যাকের স্বপ্নসারথী গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ৩৫ কিশোরীকে সম্মাননা প্রদান

পঞ্চগড়ের আটোয়ারীতে শান্তি ও সম্প্রীতি সমাবেশে ব্যারিষ্টার নওশাদ জমির বিএনপি কখনও সংঘাতের রাজনীতি করে না