Monday , 23 June 2025 | [bangla_date]

স্বর্গীয় বীরেন্দ্র নাথ রায়ের স্মরণে ডিসকভারী লাইব্রেরীর উদ্বোধন

রবিবার দিনাজপুর শহরের ঐতিহ্যবাহী রেলবাজার হাট সংলগ্ন নতুনপাড়ায় কবি পুষ্পিতা রায়ের নিজ বাসভবনে এবং তার পিতা স্বর্গীয় বীরেন্দ্র নাথ রায়ের স্মরণে ডিসকভারী পারিবারিক লাইব্রেরীর উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন শব্দশর সংগঠনের সভাপতি বাবুল চৌধুরী, বীরগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ, সাহিত্যিক ও গবেষক ড. মাসুদুল হক, সাহিত্যিক ও গবেষক বিধান দত্ত, কবি মেহেনাজ পারভীন, প্রবীন কবি ফাতেমা বেগম ও কবি ইয়াসমিন আরা রানু। ডিসকভারী পারিবারিক লাইব্রেরীর উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি পুষ্পিতা রায়ের স্বামী ঋষিকেশ দেবশর্মা, বড় দাদা উৎপল কুমার রায়, বড় দিদি সুস্মিতা রায় ও পুত্র অরজিত দেবশর্মা। বক্তারা বলেন, আমাদের সন্তানদের মোবাইলের নেশা থেকে সরিয়ে বইয়ের নেশা ধরাতে হবে। সেটা প্রতিটি পাড়া-মহল্লায় পরিবারিক লাইব্রেরীর মাধ্যমে। পড়াশোনা করতে কোন বয়স লাগে না, বাড়ির আশেপাশের মা-বোন, ছেলে-মেয়ে সবাই এই লাইব্রেরীতে পড়াশোনা করতে পারবে। কবি পুষ্পিতা রায় বলেন, আমার বাবার ইচ্ছা ছিল একটি লাইব্রেরী প্রতিষ্ঠা করা। ছোট পরিসরে হলেও আমি আমার বাবার স্বপ্ন পুরণ করতে পেরেছি। আমার বাবার দেয়া নাম ডিসকভারী পারিবারিক লাইব্রেরী যাতে চিরদিন মানুষের মনে জ্ঞানের আলো ছড়াতে পারে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে গ্রামীণ জনপদের গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল

বিরলে রাস্তার পাশে বাশেঁর মাচাঁই লাউ চাষ

ঠাকুরগাঁওয়ে প্রতিবেশি শিশু ধর্ষণের ঘটনায় যুবক আটক

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় চতুর্থবারের মত বীরগঞ্জ পৌরসভা চ্যাম্পিয়ন

ঠাকুরগাঁও -১ রমেশ চন্দ্র সেনকে আবারো নৌকার মাঝি হিসেবে দেখতে চায় সাধারণ জনগণ

বোচাগঞ্জে ধ্বংস স্তুপে পরিণত হয়েছে সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আসলামের দো-তালা বাড়ি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে থানায় জিডি

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ হওয়া ১২ দিনেও সন্ধান মিলেনী কৌশল্যা রানী রায়ের

বীরগঞ্জে সিআইজি খামারীদের প্রদর্শনী উপকরণ বিতরণ

বোদায় জ্ঞান নির্ভর আধুনিক লাইব্রেরী  নির্মাণে মতবিনিময় সভা

বোদায় জ্ঞান নির্ভর আধুনিক লাইব্রেরী নির্মাণে মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে মা সমাবেশ