Monday , 2 June 2025 | [bangla_date]

স্মাট কৃষি প্রযুক্তির মাধ্যমে অল্প পানিতে বেশি ধান

প্রদীপ কুমার সাহা,সাপাহার(নওগাঁ) প্রতিনিধি : জলবায়ু-স্মাট কৃষি প্রযুক্তির মাধ্যমে সেচের পানি ব্যবহারের দক্ষতা, খামারের উৎপাদনশীলতা এবং পতিত জমির বব্যহার বৃদ্ধি করা। কৃষি উদ্যোক্তা কর্মসূচির মাধ্যমে কৃষিতে নারী, উপজাতি ও যুবকের ক্ষমতায়ন করা এবং উদভাবন, মূল্য শৃংঙ্খল শক্তিশালীকরণ এবং রপ্তানী প্রসারের স্টেক হোল্ডারদের সাথে অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষে নওগাঁর পত্নীতলা উপজেলায় বোরো ধান চাষে লাভজনক পানি সাশ্রয়ী এ ডব্লিউ ডি পদ্ধতি অনুশীলনের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বরেন্দ্র এলাকায় জলবায়ু সহনশীল কৃষি অগ্রগতি প্রকল্প এর আয়োজনে সোমবার (২জুন) দুপুর ১২টায় উপজেলার আকবরপুর ইউনিয়নের করমজাই ফাজিল মাদ্রাসা মাঠে রাজু আহম্মেদ এর সভাপতিত্বে মাঠ দিবসের উপর গুরুত্ব দিয়ে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি মোহাইমিনুল ইসলাম অতিরিক্ত কৃষি কর্মকর্তা পত্নীতলা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান সহ আরও অনেকে।

প্রকল্পটির মূল লক্ষ হলো-জলবায়ু-স্মাটকৃষি অনুশীলনের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের পত্নীতলা, নিয়ামতপুর, চাঁপাই সদর ও রাজশাহীর পবা সহ ৪টি উপজেলার ২৫ হাজার কৃষকের উন্নতি সাধন, সেচের দক্ষতা বৃদ্ধি এবং খামারের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং একটি শক্তিশালী সরকারী-বেসরকারী স্টেক হোল্ডার নেটওয়ার্ককে সংযুক্ত করে স্থানীয় কৃষি ব্যবসার সুযোগ সম্প্রসারিত করা।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন এলাকার প্রায় ২শতাধিক কৃষক/কৃষানী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাসকো ফাউন্ডেশনের আইয়ুব আলী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বীরগঞ্জে আলোর পথে ফাউন্ডেশনের উদ্যোগে সার্কাসখেলা ও যাদু প্রদর্শনী অনুষ্ঠিত

বোচাগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচীর ১৫ বস্তা চাল আটক

ঠাকুরগাঁও-৩ আসনে ১০ জন হতে চান নৌকার মাঝি

ডা. এ জেড এম জাহিদ হোসেন জাতীয় নির্বাচনকে ঠেলে স্থানীয় নির্বাচন দিলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হবে

ভাবকী গ্রামে এবারও বিনামূল্যে চাল বিতরণ

রাণীশংকৈল ৭ হাজার করোনার ভ্যাকসিন পৌঁছেছে!

ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি’র প্রতীকী অনশন

চিরিরবন্দরে বৃষ্টি হলেই কদর বৃদ্ধি বাড়ে ছাতার কারিগরদের

পীরগঞ্জে গাঁজা সেবন করে মাতলামি করার অপরাধে যুবকের কারাদন্ড