Monday , 7 July 2025 | [bangla_date]

ঘোড়াঘাটে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন জাহিদ হোসেন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ও পৌর বিএনপির ৪৫টি ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে ১১টি প্রজাতির প্রায় ১৪হাজার গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
রোববার সকাল ১০টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজলা ও পৌর বিএনপির আয়োজনে এবং এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-এ্যাবের সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাতি শাহ মোঃ শামিম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, শেরে বাংলা কৃষি বিশ্ব বিদ্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. শফিকুল ইসলাম শফিক, বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ রেজাউল আমিন রাজু, এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ-এ্যাব এর সাবেক সদস্য কৃষিবিদ মোনোয়ারুল ইসলাম বাবু দিনাজপুর জেলা শাখার সভাপতি কৃষিবিদ সাইফুল হুদা ও সাধারণ সম্পাদক আরিফ সিদ্দিকী, বাংলাদেশ ফিশিং ইনস্টিটিউট এর সাবেক পরিচালক কৃষিবিদ আব্দুর রাজ্জাক প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধুর জুলি ও কুড়ি পদক প্রাপ্তি বাংলাদেশকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছিল -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জ সরকারি কলেজের ২৫ জন গরীব মেধাবী ছাত্র- ছাত্রীকে আর্থিক সহায়তা প্রদান

আশিকুলকে হারানোর বেদনা ভুলতে পারছেন না পরিবার

রোভার স্কাউট লিডার আল মামুনের সম্মানসূচক উডব্যাজ অর্জন।

ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

দিনাজপুরে শহর সমাজসেবা কার্যালয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের শিক্ষার্থী ও অন্যান্য সুবিধাভোগীদের নিয়ে আলোচনা সভা

নানা আয়োজনে দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

রাণীশংকৈলে ইউপি সদস্যদের শপথ গ্রহন

‘চাঁদনী রাইতে নিরজনে’’ আলোচিত গান নিয়ে নৃত্যনাট্য নির্মাণ করেছে তা-থৈ নৃত্যাঙ্গন

সকল ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ ও বিশ্বাস ধার্মিক মানুষের বৈশিষ্ট্য -মনোরঞ্জন শীল গোপাল এমপি