Tuesday , 29 July 2025 | [bangla_date]

চিরিরবন্দরে এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল ২৮ জুলাই সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ের এসইডিপি প্রকল্পের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউট স্কিম (পিবিজিএসআই) আওতায় এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দকার মো. আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ডকুমেনটেশন অফিসার মো. ইমদাদুর রহমান তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আফতাব উদ্দিন মোল্লা, জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক মো. সামসুজ্জামান খান, সহকারি প্রোগ্রামার রঞ্জন কুমার রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী, প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক, প্রতিষ্ঠানের সভাপতি, সাংবাদিক উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে ইউপি সচিব শহীদুল্লাহ খানের বিরুদ্ধে দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন

বিশ্ব এইডস দিবসের র‌্যালী উদ্বোধনকালে সিভিল সার্জন এইডস প্রতিরোধে ধর্মীয় মূল্যবোধ ও অনুশাসন বৃদ্ধিতে জনগণকে সচেতন করতে হবে

পঞ্চগড়ে সরকারি দপ্তরে সেবার মান উন্নয়নে গণশুনানি

পীরগঞ্জে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী আটক

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের বৈঠক অনুষ্ঠিত

পীরগঞ্জে চোলাই মদ সহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হাবিপ্রবিতে তিন দিনব্যাপী ই-নথি বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

পীরগঞ্জ উপজেলার হাটপাড়া জ্ঞানগৃহ রেসিডেন্সিয়াল স্কুলে পঞ্চম,অষ্টম শ্রেণীর শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।।

বীরগঞ্জে এনজিও কর্মতৎপরতা সম্পর্কিত মাসিক সভা

হরিপুরে সড়কের পাশে যুবকের মৃ’তদে’হ  উ’দ্ধার

হরিপুরে সড়কের পাশে যুবকের মৃ’তদে’হ উ’দ্ধার