Friday , 4 July 2025 | [bangla_date]

চিরিরবন্দরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি প্রণোদনায় তাল ও নারিকেল গাছের চারা এবং কৃষকদের মাঝে হাইব্রিড মরিচ, সবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে নারিকেলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের নারিকেলের চারা করা হয়েছে। এর ফলে আপনারা যেমন লাভবান হবেন, তেমনি দেশে নারিকেলের উৎপাদনও বৃদ্ধি পাবে। এতে করে দেশের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। তবে এসব চারা রোপণ করলেই হবে না, গাছের যতœও নিতে হবে। মাঠ প্রশাসনে যারা কাজ করেন তাদেরকে এসব তদারকি করারও নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার সুমি আক্তার, উপসহকারী কৃষি কর্মকর্তা এ কে এম আসাদুজ্জামান, লাবনী আক্তার, ফয়েজ হাসান, মো. আজিজুল হক, মো. মিনহাজুল হকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, প্রান্তিক কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রথমবারের মতো হরিণের দেহে করোনাভাইরাস শনাক্ত

হাবিপ্রবিতে “Development of Professional Skills” শীর্ষক কর্মশালা

দিনাজপুরে জীবন ও সম্পদের নিরাপত্তা চেয়ে অসহায় সেলিনা বেগমের সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক যুব দক্ষতা দিবস পালিত প্রযুক্তিনির্ভর বিশ্বে এআই ও ডিজিটাল দক্ষতা অর্জন সময়ের দাবি—হাবিপ্রবি ভিসি

ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হরিপুরের ফয়েজ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ দিনাজপুরের মধ্যপাড়া পাথরখনির উৎপাদন

হরিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালনে বীরগঞ্জ পৌরসভার ব্যতিক্রমী উদ্যোগ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুর প্রেসক্লাবের শোকবার্তা

পানির স্তর নিচে নামায় টিউবওয়েলে পানি নেই, জনজীবনে ভোগান্তি