Saturday , 19 July 2025 | [bangla_date]

জুলাই গণঅভ্যুত্থান দিবসে দিনাজপুরে প্রতীকী ম্যারাথন

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে দিনাজপুরে অনুষ্ঠিত হলো প্রতীকী ম্যারাথন। শুক্রবার সকাল ৭টায় দিনাজপুরের ঐতিহাসিক রামসাগরে ম্যারাথনের উদ্ধোধন করেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম।
প্রতীকী ম্যারাথন উপলক্ষে ভোরের আলো ফুটতেই বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগিরা রামসাগরে সামনে এসে জমায়েত হয়। যথা নিয়নে রেজিষ্ট্রেশন শেষে সকাল সোয়া ৭টায় শুরু হয় প্রতীকী ম্যারাথন প্রতিযোগীতা। প্রতীকী ম্যারাথনে জুলাই অভ্যুথ্যানে অংশ নেয়া বিভিন্ন শ্রেনী পেশার নানা বয়সী মানুষ অংশ গ্রহন করেন।
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দেড় শতাধিক প্রতিযোগি ম্যারাথনে অংশ নেয়। প্রতীকী ম্যারাথন শেষে জেলা প্রশাসক ২০ জন প্রতিযোগির হাতে তুলে দেন পুরুস্কার।
এছাড়া ম্যারাথনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের পক্ষ হতে শহীদ রবিউল ইসলাম রাহুল এর পিতা মুসলিম উদ্দিন রানীগঞ্জ, মোহাম্মদ মাসুম রেজা অন্তর পিতা মিজানুর রহমান ,শহীদ সুমন পাটোয়াারী এর পিতা মোঃ ওমর ফারুক এবং শহীদ আসাদুল হক বাবু এর স্ত্রী মোসাম্মাৎ শারমিন আক্তার উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রিয়াজউদ্দিনর সভাপতিত্বে উপস্তিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম, ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারী আওয়ামীলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল, শান্তি ও উন্নয়ন সমাবেশ

ঠাকুরগাঁওয়ে আ’লীগ নেতা নজরুল ইসলাম স্বপনের পিতার ইন্তেকাল

পঞ্চগড়ে জাসদ নেতা এমরান আল আমিনের গণসংযোগ

প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে পালাক্রমে ধর্ষণ: রাণীশংকৈলে ৪জন গ্রেফতার !

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে গণঅনশন-গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল

বীরগঞ্জে ক্রেতাদের আকৃষ্ট করতে ফলের উপর উচ্চ ক্ষমতা সম্পন্ন এনার্জি বাল্ব ব্যবহার

বোদায় আন্ত: মোটর সাইকেল চোর গ্রেফতার, চোরাই মোটরসাইকেল উদ্ধার

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ ঠাকুরগাঁওয়ে উদযাপন অনুষ্ঠান উদ্বোধন

রাণীশংকৈল প্রয়াত উপজেলা চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকী পালিত

সারাদেশে আবারও বাড়লো করোনায় মৃত্যু-৫৮