Tuesday , 8 July 2025 | [bangla_date]

ডা. এ জেড এম জাহিদ হোসেন জাতীয় নির্বাচনকে ঠেলে স্থানীয় নির্বাচন দিলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হবে

হাকিমপুর(দিনাজপুর) প্রতিনিধি\জাতীয় নির্বাচনকে ঠেলে স্থানীয় নির্বাচন দিলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রোববার বিকেলে হাকিমপুর উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জাতীয় নির্বাচনকে ঠেলে স্থানীয় নির্বাচন দিলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হবে। ২৪এর জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমরা রক্ত দিয়েছে শুধু স্থানীয় নির্বাচনের জন্য না, দেশের মানুষের গণতন্ত্র ফেরত দেওয়ার জন্য।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, পাশের দেশ ফারাক্কা বাঁধ দিয়ে পানি আটকে রেখে উত্তরাঞ্চলকে মরুভূমিতে রূপান্তরিত করতে চায়। তাই পানি পেতে হলে বেশি বেশি বৃক্ষ রোপণ করতে হবে।
তিনি বলেন, সংস্কার নিয়ে যারা কথা বলেন তাদের বলতে চাই সংস্কারের মধ্য দিয়েই বিএনপি রাজনীতি করে। আপনারা যে প্রস্তাব এখন দিচ্ছেন বিএনপি তা বহু আগে দিয়েছে। কাজেই বিএনপিকে সংস্কার শিখাতে আসবেন না।
তিনি আরো বলেন, ‘যারা বিএনপির সমালোচনা করেন, তারা সমালোচনা না করে ঐক্যবদ্ধ হোন, ঐক্যবদ্ধ জাতি ৫ আগস্ট তৈরি করেছিল। যদি ঐক্যবদ্ধ না হন তাহলে স্বৈরাচারের দল ছিদ্র দিয়ে দেশে ঢ়ুকে যাবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলায় ১ লাখ গাছের চারা রোপণ করা হবে বলে জানান তিনি।
এসময় দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন মÐল, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, পৌর বিএনপির সভাপতি ফরিদ খাঁন,সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলার অস্বচ্ছল আহত ও অসমর্থক ক্রীড়াবিদদের অনুদানের চেক প্রদান

বীরগঞ্জের চৌধুরীহাটে নৌকা মার্কার প্রার্থীর নির্বাচনীয় অফিস উদ্বোধন

দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত

হরিপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা

ঢাবির হল খুলবে মার্চের প্রথম সপ্তাহে

নিজে কাঁদলেন, সবাইকে কাঁদালেন বিদায়ী প্রধান শিক্ষক আঞ্জুয়ারা বেগম আলো

জেলা পেট্রোল পাম্প ও জ্বালানী তেল পরিবেশক মালিক গ্রæপের নবনির্বাচিত সদস্যদের শপথ

আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও বসে নেই দিনাজপুর -১ আসনের প্রার্থীরা

পাকেরহাট বাইপাসে গাঁজা বিক্রির সময় আটক এক ব্যক্তি, ৪ মাসের কারাদন্ড

আটোয়ারীতে মইনুল হত্যাকান্ডের বিচার চেয়ে সংবাদ সম্মেলন