Sunday , 6 July 2025 | [bangla_date]

পঞ্চগড়ে দু’টি সীমান্ত দিয়ে আরও ১৫ জনকে পুশইন

পঞ্চগড় প্রতিনিধি\পঞ্চগড়ের পৃথক দু’টি সীমান্ত দিয়ে আরও ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ। গত শুক্রবার দিবাগত রাতে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের খুনিয়াপাড়া এবং অমরখানা সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। এর মধ্যে পাঁচজন জন পুরুষ, পাঁচজন মহিলা ও পাঁচজন শিশু। খবর পেয়ে নীলফামারী ৫৬ বিজিবির শিং রোড ও অমরখানা বিওপির টহল দল তাদের আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। আটককৃতদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, শুক্রবার দিবাগত রাতে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের খুনিয়া পাড়া সীমান্তের মেইন পিলার ৭৬৪ এর ১৯ নম্বর সাব পিলার এলাকা দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১০ জনকে বাংলাদেশে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের কৈলাশ বিএসএফ ক্যাম্পের সদস্যরা। পরে বিজিবির শিংরোড বিওপি সদস্যরা তাদের আটক করে। এ ছাড়া শুক্রবার রাতে একই ব্যাটালিয়নের অমরখানা সীমান্তের মেইন পিলার ৭৪৩ এর ৩ সাব পিলার দিয়ে পাঁচ জনকে পুশইন করে বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের বালাচান ক্যাম্পের সদস্যরা। পরে অমরখানা বিওপি সদস্যরা বোর্ড বাজার এলাকায় তাদের আটক করে। পরে তাদের স্থানীয় ক্যাম্পে নিয়ে যায় বিজিবি সদস্যরা। আটককৃতরা বাংলাদেশের খুলনা, বাগেরহাট, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা বলে জানা গেছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ইতোমধ্যে বিজিবি সীমান্ত দিয়ে বাংলাদেশের অনুপ্রবেশ করা দশ জনকে জিডি মূলে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে তাদের হস্তান্তর করবো। এর আগে তারা উপজেলা প্রশাসনের তত্ত¡াবধানে থাকবে। এছাড়া অমর খানা সীমান্ত দিয়ে আরো অনুপ্রবেশ করা পাঁচজনকে সদর থানায় নিয়ে আসা হচ্ছে বলে তিনি জানান। নাম প্রকাশ অনিচ্ছুক এক বিজিবির কর্মকর্তা পৃথক দু’টি সীমান্ত দিয়ে ১৫ জন পুশইনের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগের জাতীয় শোক দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে ২২৫ জন নারী কর্মীদের মাঝে ২ কোটি ৬৫ লাখ ১৩ হাজার টাকার চেক বিতরণ ‌

ঐতিহ্যবাহী দিগন্ত শিল্পী গোষ্ঠীর নববর্ষ উদযাপন

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষ্যে পীরগঞ্জসরকারি কলেজে আলোচনা সভা ও চলচিত্র প্রদর্শনী

চিরিরবন্দরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বীরগঞ্জে ঋণের বোঝা সইতে না পেরে সবজি বিক্রেতার আতœহত্যা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটারদের বাই সাইকেল বিতরণ

বোচাগঞ্জে মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর বার্ষিক সাধারণ সভা

হরিপুরে ছেলের হাতে মা খুন !