Thursday , 31 July 2025 | [bangla_date]

পঞ্চগড়ে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শেষ হয়েছে। পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসনের সহায়তায় ওই বৃক্ষমেলার আয়োজন করে পঞ্চগড় বন বিভাগ। গতকাল বুধবার বিকেলে সরকারি অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন স্টিভ।
দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর আলম ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পঞ্চগড় বন বিভাগরে ভারপ্রাপ্ত বন কর্মকর্তা হরিপদ দেবনাথ। বৃক্ষমেলায় সেরা নার্সারী হিসেবে পুরস্কার পায় ভাই ভাই নার্সারী। ২য় এবং ৩য় স্থান অধিকার করে যথাক্রমে সাইফুল প্রযুক্ত নার্সারী ও আজাদ নার্সারী। অনুষ্ঠনে বিজয়ী নার্সারী মালিকের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়। অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ভু-ষ্মীভুত

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা রহিমা বেগম (৭০) বছরের বৃদ্ধার মৃত্যু !

সরকারি কর্মচারীদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে-এমপি গোপাল

বিএনপি’র মতই দেশীয় প্রজাতির মাছ এখন হারিয়ে যাচ্ছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম, অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

দিনাজপুরে ৪ কেজি গাঁজা উদ্ধার

পঞ্চগড়ে বাল্য বিবাহ নিরোধে নিকাহ রেজিস্ট্রারদের নিয়ে মতবিনিময় সভা

বিরলে লিচুর সাথে আমেও বিপর্যয়ের আশংকা

পীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

পীরগঞ্জের মাদক কারবারি রফিকুলের যাবজ্জীবন কারাদণ্ড

পীরগঞ্জের মাদক কারবারি রফিকুলের যাবজ্জীবন কারাদণ্ড