Thursday , 24 July 2025 | [bangla_date]

সংস্কৃতিসেবীদের মাঝে চেক বিতরণকালে জেলা প্রশাসক সংস্কৃতিসেবীরা যেন আর্থিক নিরাপত্তার সঙ্গে সম্মানের জীবন যাপন করতে পারেন

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ২৩ শে জুলাই- ২০২৫ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২৪-২০২৫ অর্থ বছরে দিনাজপুর জেলার সংস্কৃতিসেবীদের মাসিক কল্যাণ ভাতার চেক বিতরণ করা হয়েছে।
চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, দিনাজপুরের সংস্কৃতি অঙ্গন আমাদের গৌরবের ঐতিহ্য। যারা আজীবন নাটক, গান, আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন শিল্পচর্চায় অবদান রেখেছেন, তাঁদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার তাঁদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করতে এই মাসিক ভাতার ব্যবস্থা চালু রেখেছে। আমরা চাই, সংস্কৃতি সেবীরা যেন আর্থিক নিরাপত্তার সঙ্গে সম্মানের জীবন যাপন করতে পারেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকেন।
চেক বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ রিয়াজ উদ্দিন। শেষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত দিনাজপুর জেলার ১৩টি উপজেলার ২৭জন সংস্কৃতিসেবী (শিল্পীদের) মাঝে প্রায় সাড়ে সাত লক্ষ টাকার চেক তুলে দেন প্রধান অতিথি। চেক গ্রহণকারী সকল শিল্পীরা জেলা প্রশাসকের সামনে তাদের দুই এক মিনিট করে পারফরম্যান্স তুলে ধরেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বালিয়াডাঙ্গীতে নৌকার কার্যালয় ভাঙচুর, পুড়িয়ে দেওয়া হয় মোটরসাইকেল

লকডাউনের ৮ম দিনেও ঢাকায় গ্রেফতার সহস্রাধিক

চিরিরবন্দরের ৪টি প্রতিষ্ঠানকে ৬০হাজার টাকা জরিমানা

পীরগঞ্জে গরু চুরি রোধে আইন-শৃঙ্খলা সভা

দিনাজপুর জেলা ইমাম সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক ইসলামে মানবতাবোধ আছে বলেই জঙ্গীবাদ সন্ত্রাসবাদ প্রতিরোধ করা সম্ভব হয়েছে

ঠাকুরগাঁওয়ে জাতীয় সরকারের দাবিতে জেএসডি’র সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

রমেশ চন্দ্র সেন এমপির সুস্থতা কামনা ঠাকুরগাঁও পৌর আ’লীগের দোয়া মাহফিল

বঙ্গবন্ধু স্বাধীনতা ও শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ