Wednesday , 30 July 2025 | [bangla_date]

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ২ বাংলাদেশী আটক

দিনাজপুরের বিরল উপজেলার কিশোরীগঞ্জ সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ৩টায় বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের সংকোবানী গ্রামের কিশোরীগঞ্জ সীমান্তের ৩৩০ মেইন পিলারের ৩ নম্বর সাব পিলারের কাছ তাদের আটক করা হয়।
তারা হলেন- জেলার বিরল উপজেলার বাজনাহার বাদ রুনিয়া গ্রামের উপনাথ চন্দ্র দেবশর্মার ছেলে মানিক (২২) ও রামচন্দ্রপুর খটুপাড়ার সুনিলের মেয়ে
গোলাপী (২০)।
দিনাজপুর ৪২বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, রাত সাড়ে ৩টায় বাংলাদেশ থেকে ভারতের অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিল আটক ২ বাংলাদেশি। এ সময় বিজিবি সদস্যদের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তারা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার কথা স্বীকার করে। তাদের বিরল থানায় সোপর্দ করে বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে ড্রাম ট্রাক চলাচল বন্ধ ও রাস্তা পুনঃনির্মাণের দাবীতে মানববন্ধন

হাবিপ্রবিতে “ই-গর্ভন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

হরিপুর উপজেলা আওয়ামী লীগের বিজয় দিবস পালন

ভারতে মুসলিমদের ওপর ব-র্বরোচিত হা-মলা-ভা-ঙচুরের প্র-তিবাদে পঞ্চগড়ে মুসল্লিদের বি-ক্ষোভ

হাবিপ্রবিতে ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর ইয়ুথ ইন এগ্রিকালচার

বোচাগঞ্জ উপজেলার আটগাঁও প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন

তেঁতুলিয়ায় আওয়ামীলীগ নেতার আবাসিক হোটেলে চলে অসামাজিক কর্মকান্ড যুবক-যুবতী আ,টক

ভারতে পালিয়ে গেলেন পরিবারসহ ৭ পুলিশ কর্মকর্তা।। ফেরত চাইল মিয়ানমার

নবাগত ইউএনওকে অভিনন্দন জানালো মুক্তিযোদ্ধা সন্তানেরা

ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকতা সমিতি দিনাজপুরের নিবাচনে সভাপতি হাসান নুর -সাধারন সম্পাদক আহাসানুল নির্বাচিত