Wednesday , 2 July 2025 | [bangla_date]

আটোয়ারীতে মটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে মটরসাইকেল দুর্ঘটনায় আমিরুল (৬০) নামের এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় মৃত্যু আমিরুল ইসলাম(৫৫) উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানবারা গ্রামের মাছুয়ারপাড়ার মৃত রাইত’ুর ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানাগেছে, সোমবার (৩০ জুন) দুপুরে ভাতিজা মিজানুরের সাথে মটরসাইকেল নিয়ে পাশর্^বর্তী একটি এতিমখানায় যায়। এতিমখানা থেকে বাড়ী ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় আমিরুল ইসলাম। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আমিরুল ইসলামকে মৃত ঘোষনা করেন। চিকিৎসক বলেন, মটরসাইকেল দুর্ঘটনায় আহত আমিরুল ইসলাম হাসপাতালে আসার আগেই মারা গেছে । তার ভাতিজা মিজানুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পরিবার ও স্থানীয়দের কারো কোন অভিযোগ না থাকায় থানায় ইউডি মামলা হয়নি। সোমবার সন্ধায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আমিরুলের লাশ দাফন করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর লাহিড়ী ডিগ্রী কলেজে জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ

বীরগঞ্জে স্বামী পরিত্যক্তা মহিলাকে ধর্ষণের চেষ্টা, আটক ১

বীরগঞ্জ জাতীয় উদ্যান মাকড়াই শালবনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বীরগঞ্জে বিজয়ের ৫০ বছর পূর্তিতে লাল সবুজের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

পীরগঞ্জে যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষন

পঞ্চগড়ের বোদা পৌরসভার বিভিন্ন  উন্নয়নমুলক  কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক

পঞ্চগড়ের বোদা পৌরসভার বিভিন্ন উন্নয়নমুলক কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক

আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

বিরলে দলিত আদিবাসীদের সামাজিক  সহায়তা বিষয়ে সংবেদনশীল সভা

বিরলে দলিত আদিবাসীদের সামাজিক সহায়তা বিষয়ে সংবেদনশীল সভা

আটোয়ারীতে এমকেপি’র আয়োজনে ইউপি সদস্যদের প্রশিক্ষণ