Thursday , 10 July 2025 | [bangla_date]

এসএসসির ফলাফলে সব দিক থেকে পিছিয়ে দিনাজপুর শিক্ষা বোর্ড

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে এবার পাসের হার জিপিএ-৫ কমেছে। শতভাগ পাসকৃত স্কুলের সংখ্যা ও অনুপস্থিত বেড়েছে। এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ কম পেয়েছে ১৫ হাজার ৬২ জন, আর ফেল করেছে ৬০ হাজার হাজার ৮৮ জন।
ফলাফলের পরিসংখ্যানে জানানো হয়, এবারে এই বোর্ডের অধীনে ৮টি জেলার ২ হাজার ৭৮২টি প্রতিষ্ঠানের মোট এক লাখ ৮২ হাজার ২৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
তাদের মধ্যে এক লাখ ২২ হাজার ৩৪ জন পরীক্ষার্থী পাস করে। মোট পাসের হার ৬৭.৩ শতাংশ। ফেল করেছে ৬০ হাজার ৮৮ জন।
এবারে এই বোর্ড থেকে ১৫ হাজার ৬২ জন জিপিএ-৫ পেয়েছে।
যা গত বারের চেয়ে ৩ হাজার ৪৩ জন কম। জিপিএ-৫ পাওয়া ১৫ হাজার ৬২ জনের মধ্যে ছাত্রী ৭ হাজার ৫৪৬ জন এবং ছাত্র পেয়েছে ৭ হাজার ৫১৬ জন।
এবারের পরীক্ষায় মোট ৫৯ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। যা গত বার ছিল ৬৬ জন।
শতভাগ পাস করেছে ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থী। যা গত বার ছিল ৭৭টি। সে হিসাবে শতভাগ পাসের স্কুলের সংখ্যা ২৯টি কমে গেছে। এবারে ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি। যা গত বার ছিল ৪টি।
শিক্ষাবোর্ডের পরিসংখ্যান হিসেবে গত ৯ বছরের মধ্যে এবারের ফলাফল সবচেয়ে খারাপ। ২০১৭ সালে ৮৩.৯৮, ২০১৮ সালে ৭৭.৬২, ২০১৯ সালে ৮৪.১০, ২০২০ সালে ৮২.৭৩, ২০২১ সালে ৯৪.৮০, ২০২২ সালে ৮১.১৬, ২০২৩ সালে ৭৬.৮৭, ২০২৪ সালে ৭৮.৪৩ শতাংশ পাস করেছিল। এবার ২০২৫ সালে পাসের হার ৬৭.৩ শতাংশ । যা গত বারের চেয়ে ১১.১৩ শতাংশ কম।
২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিল ১৮ হাজার ১০৫ জন। এবার পেয়েছে ১৫ হাজার ৬২ জন। যা গত বারের চেয়ে ৩ হাজার ৪৩ জন কম। সব বিভাগ মিলে মেয়েরা ছেলেদের চেয়ে ভালো করেছে।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত মিডিয়ায় পাঠানো পরিসংখ্যানে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

পীরগঞ্জে ফিলিস্তিনে হামলা ও সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

পীরগঞ্জে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা

পঞ্চগড়ে নদীতে মাছ মারতে  গিয়ে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

পঞ্চগড়ে নদীতে মাছ মারতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে কালেক্টরেট পাবলিক স্কুলে ব্যতিক্রমি পিঠা উৎসব

ঠাকুরগাঁওয়ে পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষকদের ১৮ মাস বেতন না পাওয়ায় মানববন্ধন ও অবস্থান কর্মসুচি !

পীরগঞ্জে ফুল গ্রেইন চালের প্রোডাক্টস সার্টিফিকেশন বিষয়ক আলোচনা সভা

বড়পুকুরিয়া খনি এলাকার ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের দাবী ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বীরগঞ্জে জাতীয় পার্টির দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে

দিনাজপুরের চিরিরবন্দরে  স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন

দিনাজপুরের চিরিরবন্দরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন