Saturday , 19 July 2025 | [bangla_date]

কাহারোলে গাছের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করেন – জেলা প্রশাসক

কাহারোল(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোলে জেলা প্রশাসকের উদ্যেগে ৪২ হাজার গাছে চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (১৯ জুলাই ‘২৫) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ঐতিহাসিক নয়াবাদ জামে মসজিদ ও শ্রী শ্রী কান্তজিউর মন্দির প্রাঙ্গনে গাছের চারা রোপন করে কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক বৃক্ষ রোপন বিষয়ক সম্পাদক মোঃ মামুনুর রশিদ চৌধুরী, জেলা বিএনপির সদস্য মোঃ আবুল হোসেন রাজা, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওঃ মোঃ আবু তাহেরসহ অন্যন্যরা। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের নির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নের অত্র কাহারোল উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, পতিত জায়গায় ও রাস্তা-ঘাটসহ অন্যন্য স্থান সমূহের ৪২ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা মাসব্যপী রোপন করা হবে। এদিকে জেলা প্রশাসক উপরোক্ত স্থানে গাছের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করা পর গতকাল শনিবার থেকে উপজেলার ডাবোর, রসুলপুর, মুকুন্দপুর, তারগাঁও, সুন্দরপুর, রামচন্দ্রপুরসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা তাদের স্ব-স্ব ইউনিয়ন পরিষদ সমূহের ইউপি সদস্য ও স্থানীয় ব্যক্তি বা জনগণকে সাথে নিয়ে গাছের চারা রোপন করছেন মর্মে পৃথক পৃৃথকভাবে সংবাদ পাওয়া যায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নানা আয়োজনে অনুষ্ঠিত হলো তথ্য ও আদিবাসী মেলা

রাণীশংকৈলে ইউএনও না থাকায় সকল বিল বন্ধ, আটকে আছে প্রাতিষ্ঠানিক বহুকাজ

ঠাকুরগাঁওয়ে নৈশ প্রহরী নিয়োগ বিষয়ে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রধান শিক্ষক ও সভাপতি বিরুদ্ধে মামলা

আমরা কখনও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিরল স্থলবন্দর পূর্ণাঙ্গভাবে চালু করার পদক্ষেপ নিব —-বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মোজাহারুল ইসলাম

পীরগঞ্জে সোনালী ব্যংকের সহায়তা প্রদান

বোদায় শারদীয় দূর্গাপুঁজা নির্বিঘ্নে উদযাপনে প্রতিটি মন্ডপে বিএনপির স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে,স্থাপন করা হয়েছে হেল্প ডেক্স

বিরলে মাদ্রাসা শিক্ষিকাকে ধ’র্ষ’ণের অভি’যোগে ওই মাদ্রাসার শিক্ষক গ্রে’ফ’তার

কাহারোলে পণ্যের মূল্যে অতিরিক্ত নেওয়ায় মুদি দোকানদারকে ১ হাজার টাকা জরিমানা

কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পীরগঞ্জে ছাত্রইউনিয়নের পৌর শাখার সম্মেলন