Saturday , 26 July 2025 | [bangla_date]

কাহারোলে ট্যাপেন্ডালসহ মা-দক ব্যবসায়ী আ-টক

দিনাজপুরের কাহারোলে ইয়াবা লেনদেনের সময় মোমিনুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এলাকাবাসী।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে কাহারোলের ১৬মাইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক মোমিনুল ইসলাম (৩৮) বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামে। তিনি মৃত আকবর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মোমিনুল ওইদিন রাতে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করতে এসেছিলেন স্থানীয় বাসিন্দা বক্করের ছেলে সবুজের কাছে। গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসী ও মাদকবিরোধী কমিটির সদস্যরা তাকে আটক করেন। তার কাছে তল্লাশি করে উদ্ধার করা হয় ১৭০পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট। আটকের পর বিক্ষুব্ধ জনতা মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে মহাসড়কের মাঝখানে রেখে অবরোধ সৃষ্টি করে। এতে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শত শত যাত্রী পড়েন চরম ভোগান্তিতে, পুরো এলাকাটি রূপ নেয় উত্তপ্ত রণক্ষেত্রে। খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌঁছায় দিনাজপুর সেনা ক্যাম্পের নিয়মিত টহলদল। সেনাবাহিনীর সদস্যরা দ্রæত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। পরে কাহারোল থানা পুলিশ ঘটনাস্থলে এসে মাদক ব্যবসায়ী মোমিনুলকে হেফাজতে নেয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে।
কাহারোল থানার ওসি মোঃ রুহুল আমিন জানান, বর্তমানে এলাকাটি সম্পূর্ণভাবে শান্ত এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়া রাস্তায় চাঁদাবাজিতে পুলিশের মামলায় মামা-ভাগ্নে জেলহাজতে

পীরগঞ্জে মহিলা মাদ্রাসা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকৌশলীর উপর হামলা: পীরগঞ্জে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট  প্রথম পর্বের শিক্ষার্থীদের উপবৃত্তি, বিনামূল্যে  পাঠ্যবই ও কলেজ ড্রেস বিতরণ

এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট প্রথম পর্বের শিক্ষার্থীদের উপবৃত্তি, বিনামূল্যে পাঠ্যবই ও কলেজ ড্রেস বিতরণ

ঠাকুরগাঁওয়ের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পৌরসভার সাবেক চেয়ারম্যান আকবর হোসেনের ইন্তেকাল

আটোয়ারীতে দৈনিক যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ওস্তাদ সুনীল মজুমদারের শিষ্যদের পরিবেশনায় শাস্ত্রীয় সঙ্গীত উৎসব

পীরগঞ্জে ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, অভিযোগের পর বাড়িছাড়া সংখ্যালঘু পরিবার

অটোভ্যান আটক রেখে মুক্তিপণের দাবীর অভিযোগে বোদায় ৪ জন আটক

পঞ্চগড় জেলায় বোদা থানা শ্রেষ্ঠ থানা নির্বাচিত