Monday , 14 July 2025 | [bangla_date]

কাহারোলে তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রকাঠামোর লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন- মনজুরুল ইসলাম

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: তৃণমূল পর্যায়ের জনগণের নিকট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ‘লিফলেট বিতরণ ও গনসংযোগ করেছেন বিএনপির নেতা আলহাজ¦ মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।গতকাল সোমবার (১৪ জুলাই ২৫’) বেলা ১১ টার দিকে কাহারোল উপজেলার বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা সদরের সাধারণ জনগণ, পথচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন প্রতিষ্টানে উপস্থিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও সুধীজনদের সাথে কৌশল বিনিময় এবং গণসংযোগ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় ১নং সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি, বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, দিনাজপুর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী আলহাজ¦ মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু। লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ওবাইদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ খাইরুল আলম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ মতিউর রহমান, উপজেলা বিএনপি সদস্য মোঃ জিন্নাত হোসেন, উপজেলা যুব দলের যুগ্ন আহব্বাক ইমরান সরদার, বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজান সিরাজ শিপন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা প্রমুখ। একই দিনেই উপজেলার তারগাঁও ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লাসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ১লা বৈশাখ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পঞ্চগড়ের আটোয়ারীতে শান্তি ও সম্প্রীতি সমাবেশে ব্যারিষ্টার নওশাদ জমির বিএনপি কখনও সংঘাতের রাজনীতি করে না

পীরগঞ্জে এতিম শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

বোচাগঞ্জে মেসার্স মহসিন চৌধুরী এলপিজি অটোগ্যাস ফিলিং ষ্টেশনের উদ্বোধন

রাণীশংকৈলে বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

চিরিরবন্দর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিপোর্ট করলে অফিসে পাওয়া যাবে!

ঘন কুয়াশার চাদরে পঞ্চগড়

দুই ইউপি চেয়ারম্যানসহ ১৯নেতাসহ অজ্ঞাত নেতা-কর্মির নামে মামলা ফুলবাড়ীতে বিএনপির নেতা-কর্মিরা ঘরছাড়া

হাবিপ্রবিতে ” International Participatory Research on the Hidden Dimensions of Poverty” শীর্ষক সেমিনার

আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে দিনাজপুর মহিলা পরিষদের মানববনন্ধন