Sunday , 20 July 2025 | [bangla_date]

কাহারোলে পাট চাষীরা পানির অভাবে পাট জাগ দিতে না পারায় বিপাকে পড়েছে

কাহারোল (দিনাজপুর প্রতিনিধিঃ কাহারোলে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না হওয়ায় কৃষকরা পানির অভাবে পাট জাগ দিতে পারছে না। এর ফলে পাট চাষীরা তাদের ফসল পাট নিয়ে চরম বিপাকে পড়েছেন। এবছর কাহারোল উপজেলায় পাটের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু কৃষকরা তাদের কষ্টের ফসল পাট পানির অভাবে পাট জাগ দিতে না পারায় হতাশায় ভুগছেন । গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, পাট গাছ গুলো দাঁড়িয়ে আছে জমিতে। আবার অনেক জায়গায় পাট চাষী কৃষকরা তাদের জমি থেকে পাট কাটছে, কিন্তু পানির অভাবে পাট জাগ দিতে পারছে না। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অত্র উপজেলায় চলতি পাট মৌসুমে পাট চাষাবাদে লক্ষ্য মাত্রা নির্ধারণ করেছেন ৩৬০ হেক্টর জমিতে। গতকাল রবিবার উপজেলা কৃষি অফিস জানান, দেশীজাতের পাট কাটা হয়েছে ১০ হেক্টর ও তোষাজাতের পাট কাটা হয়েছে ৮৮ হেক্টর জমির। তোষাজাতের পাট প্রতি হেক্টরে উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধরাণ করা হয়েছে ১১.৯০ বেল এর মতো। প্রতি বেলের ওজন হচ্ছে ১৮১ কেজি আর দেশি প্রতি হেক্টরে উৎপাদন লক্ষ মাত্রা নির্ধারণ করা হয় ৯.৪ বেল। উপজেলার তারগাঁও ইউনিয়নের বুলিয়া গ্রামের পাট চাষী কৃষক অতুল চন্দ্র রায় জানান, ৫০ শতক জমিতে পাট চাষ করে এখন মহাবিপদে পড়েছি কারণ পানির অভাবে পাট জাগ দিতে না পারায় । একই ইউনিয়নের খন্তা গ্রামের আরেক পাট চাষী কৃষক সবুজ চন্দ্র রায় জানান, পাট কেটে চলতি মৌসুমের আমন ধান লাগাতে হবে সেই জমিতে। কিন্তু পাট জাগ দেওয়া জায়গা না থাকায় জমির এক কর্ণারে পাট জাগ দিচ্ছি শ্যালো মেশিনের পানি সেচ দিয়ে। এদিকে উপজেলা কৃষি অফিসার মল্লিকা রানী সেহানবীশ বলেন, এবার আকাশে পানি কম হওয়ায় পাট জাত দিতে একটু সমস্যা হচ্ছে পাট চাষীদের। তবে যে খাল বা ডোবায় পানি রয়েছে তাতে কৃষকেরা তাদের পাট জাগ দিতে পাবে বলে তিনি জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনের দুই মামলায় জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরণ !

বীরগঞ্জে ইউএনও এর সাথে প্রচেষ্টা ব্লাড ব্যাংক বাংলাদেশর সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়

দিনাজপুরে ধান বোঝাই ট্রাকে আগুন

পঞ্চগড়ে সাবেক তিন এমপি এবং তৎকালীন ডিসি-এসপিসহ ১৫৪জনের নামে মামলা \ তদন্ত সাপেক্ষে এজাহারভুক্ত করার নির্দেশ আদালতের

জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের বিভাগীয় সম্মেলনে এমডি শ্রেণীকৃত ও অবলপনকৃত ঋণ আদায়ে গ্রাহক সেবার মান বাড়াতে হবে

বোদায় বোরো ধানের দাম কম, কৃষকরা হতাশ

দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনে নৌকা আর স্বতন্ত্রে বিভক্ত আওয়ামী লীগ

আটোয়ারীতে ক্রিয়েটিভ ক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের জন্য উঞ্চ ভালোবাসা

দুর্গাপূজায় হিলি স্থলবন্দর দিয়ে ৬দিন আমদানি রপ্তানি বন্ধ

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন জাতীয় নারী ভলিবল খেলোয়াড় ডায়না