Monday , 28 July 2025 | [bangla_date]

খানসামায় এসএসসি ও এইচএসসিতে শ্রেষ্ঠ ৩০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের ভিত্তিতে শ্রেষ্ঠ ৩০ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস’ স্কিমের আওতায় জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আলাউদ্দীন আল আজাদের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার শরিফুল কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) মো. শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের যুগ্ম প্রোগ্রাম পরিচালক আমিনুল ইসলাম, ইউএনও কামরুজ্জামান সরকার ও ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান সরকার। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও রাসেল দিবস উপলক্ষে দিনাজপুরে শ্রদ্ধাঞ্জলি অর্পন, র‌্যালী সহ নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

বালিয়াডাঙ্গীতে আবাও চুরি সংঘটিত- সাধারণ মানুষ আতঙ্কিত

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দৃষ্টিনন্দন ফুলের বাগান রোগীদের মাঝে প্রশান্তি এনেছে

প্রত্যেক শিক্ষার্থীকে মেধাকে কাজে লাগিয়ে মানব জীবনে সফলতা অর্জন করতে হবে  -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের ১৯তম বার্ষিক সাধারণ সভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে আ’লীগের বিক্ষোভ মিছিল

হেফাজত নেতা মামুনুল গ্রেফতার

তেঁতুলিয়ায় ৯৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদককারবারি গ্রেফতার

আটোয়ারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি আনিসুর সম্পাদক মনোজ

নব বধুর মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৩ শাস্তির দাবীতে পার্বতীপুরে মানববন্ধন