Saturday , 19 July 2025 | [bangla_date]

ঘোড়াঘাটে ভুয়া ডিবি পুলিশ আটক

ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি. দিনাজপুরেন ঘোড়াঘাটে ডিবি পুলিশ পরিচয়ধারী একজন ভুয়া ডিবি পুলিশকে আটক করেন ঘোড়াঘাট থানা পুলিশ। শুক্রবার সাড়ে ৯ টার দিকে ঘোড়াঘাট পৌরসভার আজাদ মোড় থেকে রাহবার পরিবহন তল¬াশি করে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ভুয়া ডিবি পুলিশ হলেন ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার শিডলী গ্রামের বুলু মিয়ার ছেলে আতাউর রহমান( ৩০)।
ঘোড়াঘাট থানা সূত্রে জানা যায়, ডিবি পুলিশের পরিচয় দিয়ে তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছেন। এ ঘটনায় দিনাজপুর ডিবি পুলিশ তাকে আইনের আওতায় আনার জন্য দীর্ঘদিন থেকে তার খোঁজ খবর নিচ্ছিলেন। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামি রাহবার পরিবহন থেকে দিনাজপুর ডিবি পুলিশ ঘোড়াঘাট থানা পুলিশের সহায়তায় তাকে আটক করে।
আটককৃত ব্যক্তি ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামি রাহবার পরিবহন যোগে যাত্রী বেশে চট্টগ্রামে যাচ্ছিলেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি তদন্ত শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান আটকৃত ব্যক্তির কাছ থেকে একটি ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়। আমরা ডিবি পুলিশ দিনাজপুরের নিকট তাকে হস্তান্তর করি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত পাতালক আসামীকে গ্রেফতার

হরিপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় স্কুল ছাত্রীর আ*ত্নহ*ত্যা

পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় শিক্ষক দিবস পালন

পীরগঞ্জে প্রাক বড়দিন উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা

কোলন ক্যান্সারে আক্রান্ত বন্ধুর পাশে দাঁড়ালো সিগনেচার ’৯৪

বীরগঞ্জে পরিত্যক্ত ধানের শীষ কুড়িয়ে আহার জোটে বৃদ্ধ সুফিয়া বেগমের

বীরগঞ্জ বোলদিয়াপাড়া বালু মহালে ১০ চাকার ড্রাম ট্রাক চলাচল বন্ধে গণস্বাক্ষর

খানসামায় শিক্ষক-কর্মচারী সংগঠনের এজিএম

পীরগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

আওয়ামী লীগ সব সময় দুর্গত মানুষের পাশে আছে -মনোরঞ্জন শীল গোপাল এমপি