Tuesday , 29 July 2025 | [bangla_date]

ঘোড়াঘাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ভু-ষ্মীভুত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ভুষ্মীভুত হয়েছে। এতে দোকান মালিকদের দাবী নগদ সাড়ে ৪ লক্ষ টাকা, দোকানের মালামাল ও আসবাবপত্রসহ আনুমানিক ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রবিবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার সিংড়া ইউনিয়নের সাতপাড়া বাজারের পল্লব মেম্বারের মার্কেটে একটি দোকানে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ অগ্নিকান্ডে আগুনের লেলিহান শিখায় ব্যবসায়ী জীসান আহমেদের সার ও কীর্টনাশকের দোকান, ফিরোজ আলমের মুদি দোকান, মইদুল ইসলামের মুদি দোকান, রেজাউল ইসলামের ইলেকটনিক্স এর দোকান ও সজীব কুমারের একটি সেলুনের দোকান পুড়ে ভুষ্মীভুত হয়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মইদুল ইসলাম জানান, তার দোকানে নগদ সাড়ে সাড়ে ৪ লক্ষ টাকা সহ মুদি দোকানের মালামাল ও আসবাবপত্র সহ প্রায় ৯ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। সার ও কীটনাশক ব্যবসায়ী জীসান আহমেদ জানান, তার দোকানে প্রায় ৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
এবিষয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ আতাউর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভোর রাত সাড়ে ৪টার দিকে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। কোন একটি দোকানের বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
এদিকে খবর পেয়ে সোমবার দুপুরে ক্ষতিগ্রস্থ মার্কেট পরিদর্শন করেছেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, সিংড়া ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাত হোসেন, ইউপি সদস্য গোলাম রব্বানী, ঘোড়াঘাট থানার এস আই সাব্বির হোসেনসহ অনেকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে রংধনু শিশু সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কাদের মির্জাকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি, চূড়ান্ত বহিষ্কারের সুপারিশ

মহান মুক্তিযুদ্ধে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বালিয়াডাঙ্গীতে আবাও চুরি সংঘটিত- সাধারণ মানুষ আতঙ্কিত

বীরগঞ্জে গ্রামীণ জনযুবদের প্রচারাভিযান

ঠাকুরগাঁওয়ের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক পৌরসভার সাবেক চেয়ারম্যান আকবর হোসেনের ইন্তেকাল

সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের তালিকা তৈরী করুন নিহত পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও আহতদের চিকিৎসার ব্যবস্থা জরুরী —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

বীরগঞ্জে পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

হরিপুরে বাঁশ শিল্পের মাধ্যমে জীবিকানির্বাহ