Wednesday , 16 July 2025 | [bangla_date]

ঘোড়াঘাট পৌরসভার প্রস্তাবিত ও সাধারণ বাজেট ঘোষণা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি.দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ২০২৫ -২০২৬ অর্থ বছরের প্রস্তাবিত ও সাধারণ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও সহকারি কমিশনার ভুমি আব্দুল আল মামুন কাওছার শেখ।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে পৌরসভার সেমিনার কক্ষে তিনি এই বাজেট ঘোষণা করেন।
বাজেটে আয় ধরা হয়েছে ৫৫ কোটি ৯৪ লক্ষ ২০০ শত টাকা। ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ৯৩ লক্ষ ৩৯ হাজার ৭০০ শত টাকা। উদ্বৃত্ত রয়েছে ৬০ হাজার ৫ শত টাকা।
বাজেট উপস্থাপন অনুষ্ঠানে পৌরসভার সহকারি প্রকৌশলী মো. আনোয়ার পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানার ওসি মো. নাজমুল হক, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল মাবুদ, ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মুক্তার হোসেন,পৌর জামায়াতের সাবেক আমির আমিনুল ইসলাম সেলিম, ঘোড়াঘাট কেসি পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আনিছুর রহমান,ঘোড়াঘাট প্রেস ক্লাবের আহবায়ক আনভিল বাপ্পি প্রমূখ।
অনুষ্ঠানে পৌরসভার সকল কর্মকর্তা -কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাপশন. ঘোড়াঘাট পৌরসভার বাজেট ঘোষনা করেন পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওছার শেখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রেসক্লাবের উদ্যোগে শনিবার শিল্পকলা একাডেমিতে গীতিকাব্য “মন পাবন”এর মোড়ক উন্মোচন ও “সুরে সুরে মন পাবন” মৌলিক গানের অনুষ্ঠান

পৌর মেয়রের সাথে প্রধান শিক্ষকের বাক-বিতন্ডা ফুলবাড়ী জিএম স্কুলের একাংশ শিক্ষার্থীর মানববন্ধন

আবারো বার্সেলোনার ওপর ক্ষীপ্ত মেসি

প্রাইমারির শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন অনিয়ম অভিযোগে দিনাজপুরে মানববন্ধন

বৈকালী নাট্য গোষ্ঠীর ৫০বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী পালনে দিনাজপুরের সকল সাংস্কৃতিক সংগঠনের সাথে মতবিনিময়

বীরগঞ্জে নিখোঁজের একদিন পর কৃষকের মৃতদেহ উদ্ধার

আটোয়ারীতে আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

চিরিরবন্দরে সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত ১

পীরগঞ্জে দূর্গা পূজা উপলক্ষে শ্রমিকদের মাঝে অনুদান প্রদান

পীরগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক