Friday , 18 July 2025 | [bangla_date]

জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সেতাবগঞ্জে জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।
আগামী ১৯ জুলাই শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে দিনাজপুরের সেতাবগঞ্জে বৃহস্পতিবার মোটরসাইকেল শোভাযাত্রার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম বোচাগঞ্জ উপজেলা শাখা । বিকাল সাড়ে ৫টায়
সেতাবগঞ্জ কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়ে সেতাবগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কামিল মাদ্রাসায় এসে শেষ হয়। শোভাযাত্রা চলাকালে, সমাবেশ সফল করার লক্ষ্যে নানা রকম স্লোগান দেয় নেতাকর্মীরা।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহবুব আলম, পৌর জামায়াতের আমীর মাসুম বিল্লাহসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার নেতাকর্মীরা।

নেতারা বলেন, “এই সমাবেশের মাধ্যমে ৭দফা দাবিতে জাতিকে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য জাগ্রত করা হবে এবং জামায়াতে ইসলামীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানানো হবে।”

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাব্যগ্রন্থ ‘ডাহুক ডুব’এর মোড়ক উন্মোচন ‘সুরে ছন্দে মনের ভূবন’ শীর্ষক মৌলিক গানের অনুষ্ঠানে দর্শক মাতালেন শিল্পীরা

দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে…. জেলা প্রশাসক জহুরুল ইসলাম

পঞ্চগড়ে জুলাই বিপ্লবের ডামাডোলে দেড়শ বছরের প্রাচীন কাঁঠাল গাছ কর্তন কাঠ জব্দ হলেও দুই মাসেও অভিযুক্তের বিরুদ্ধে  কোন ব্যবস্থা না নেয়ার অভিযোগ

পঞ্চগড়ে জুলাই বিপ্লবের ডামাডোলে দেড়শ বছরের প্রাচীন কাঁঠাল গাছ কর্তন কাঠ জব্দ হলেও দুই মাসেও অভিযুক্তের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়ার অভিযোগ

চারদিন পর দিনাজপুরে  দেখা মিললো সূর্যের

চারদিন পর দিনাজপুরে দেখা মিললো সূর্যের

আগামী মাসে পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র চালু হতে হচ্ছে

ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা মনোনীত প্রার্থী’র সাথে রাণীশংকৈল আ’লীগের মত বিনিময় সভা

বীরগঞ্জে মাদক-ধর্ষণ ও বাল্যবিয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ

দিনাজপুরে ফেন্সিডিলসহ আটক-১

ভালবাসা দিবসে রাণীশংকৈল পৌরবাসীর ভালোবাসা পেয়ে কে হবেন পৌর পিতা ?

দিনাজপুরে আন্তর্জাতিক জাতিগত বৈষম্য বিলোপ দিবস উদযাপন