Saturday , 19 July 2025 | [bangla_date]

জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে পঞ্চগড়ে প্রতিকী ম্যারাথন ও স্মরণসভা

পঞ্চগড় প্রতিনিধি\ জুলাই অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে পঞ্চগড়ে প্রতিকী ম্যারাথন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে ওই কর্মসূচির আয়োজন করে। গতকাল শুক্রবার সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে প্রতিকী ম্যারাথন শুরু হয়। পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক ধরে যুব উন্নয়ন অধিদপ্তরে গিয়ে শেষ হয় ম্যারাথন। জুলাই অভ্যুত্থানে শহীদ, আহত ও পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, জেলা পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ম্যারাথনে অংশ নেন।
পরে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত হয় স্মরণসভা। সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন, জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, এনপিপির সমন্বয়কারী তানবিরুল বারী নয়ন, জুলাই যোদ্ধা নাহিদ আহসান আবির, শহীদ সুমন ইসলামের বোন মোছা. মনি বেগম বক্তব্য দেন। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মকছুদুল কবীর স্বাগত বক্তব্য দেন।
বক্তারা বলেন, জুলাই বিপ্লব আমাদের মাঝে চির স্মরণীয় হয়ে থাকবে। জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ ও লালন করার আহবান জানিয়ে বক্তারা বলেন, আমাদের জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে বিভেদ ভুলে রাষ্ট্রকে বৈষম্যহীন হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে চুরির অপবাদে গাছের সাথে বেঁধে শিশু নির্যাতন, আটক-১

দিনাজপুরস্থ বালিয়াডাঙ্গী কল্যান সমিতি’র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুরে হতদরিদ্র যৌতুকবিহীন বিবাহিত নবদম্পতিদের কর্মসংস্থানের জন্য ভ্যান গাড়ী উপহার দিলেন ——-ইকবালুর রহিম এমপি

বীরগঞ্জে মাছ ধরার উৎসবে মেতেছে খুদে শিক্ষার্থীরা

চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আ’লীগের কোন বিকল্প নেই – এ্যাড. অরুনাংশু দত্ত টিটো

চিরিরবন্দরে স্কুলছাত্রকে আটকে রেখে টাকা আদায়ের চেষ্টায় মামলা

প্রবাস ছেড়ে দেশেই খেজুর চাষে ভাগ্যবদল জাকিরের

পঞ্চগড়ে যায়যায়দিনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাণীশংকৈলে ফুটপাত সরাতে গিয়ে কাউন্সিলরকে মারপিট!

তেঁতুলিয়ায় বিনামূল্যে কৃষকের মাঝে আউশ ধানের বীজ ও সার বিতরণ