Tuesday , 29 July 2025 | [bangla_date]

জুলাই চব্বিশের স্মৃতিচারণ উপলক্ষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যালি ও আলোচনা সভা

জুলাই চব্বিশের স্মৃতিচারণ উপলক্ষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে হাসাপাতাল ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতালের বহির্বিভাগের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে হাসপাতাল মিলনায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ সেখ সাদেক আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাঃ মোজাম্মেল হক, কলেজের সহযোগি অধ্যাপক ডাঃ সাহাব আহমেদ, ডাঃ ইশরাত শারমিন, মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচারক ডাঃ শ্যামলি সাহা, হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ আহসান আলী সরকার, মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডাঃ রামিম ইসলাম ইবনে নূর প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসপাতালের ইনটার্ণ চিকিৎসক ডাঃ হাদিউজ্জামান সেতু।
প্রধান অতিতির বক্তব্যে অধ্যক্ষ সেখ সাদেক আলী বলেন, আবু সাঈদরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকে কাজ করতে হবে। তাদের ত্যাগকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তবেই আমরা জুলাই বিপ্লবের সত্যিকার সুফল পাবো।
আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, আমাদের যেন অতিতের অবস্থায় আর ফিরে যেতে না হয়, সে দিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। বক্তারা বলেন, এই দেশটাকে নতুন করে গড়ে তুলতে হবে। ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলতে হবে। তবেই জুলাই বিপ্লবের সুফল পাবো। হাসপাতালের চিকিৎসকদের রোগির সেবায় নিয়োজিত থাকতে হবে। যার অবস্থান থেকে জুলাই বিপ্লবের স্বপ্ন রক্ষায় কাজ করার আহবান জানান বক্তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মেসার্স সূর্য্য এন্টার প্রাইজ সহ ৫ ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

দেড় মাসে এক শতাংশ ধানও সংগ্রহ হয়নি ফুলবাড়ীর খাদ্য গুদামে লক্ষমাত্রা ব্যাহত হওয়ার আশংঙ্কা

ঠাকুরগাঁওয়ে নিয়মিত আদালত খুলে দেওয়ার দাবিতে আইনজীবীদের মানববন্ধন বিচারপতির কাছে স্মারকলিপি প্রদান

ঠাকুরগাঁওয়ে রুহিয়াতে গ্রাম্য পুলিশের উপর সন্ত্রাসীর হামলা

বীরগঞ্জে কালব এর বিটিসিইউ-র ব্যবস্থাপনা কমিটির নির্বাচন

নিহত বিএনপি নেতার আরেফিনের দাফন সম্পন্ন পঞ্চগড়ে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পুলিশের ৫ মামলায় আসামী প্রায় ১৩০০ \ গ্রেফতার ৮

ফুলবাড়ীতে বিএনপির ঝটিকা মিছিল, দুই বিএনপি নেতা আটক

হাকিমপুরে ২০ লাখ টাকা নিয়ে পালিয়ে গেল ভূয়া এনজিও

পীরগঞ্জে শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

তেঁতুলিয়ায় উচ্চ মূল্যের ফল ও ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ শীর্ষক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান