Sunday , 20 July 2025 | [bangla_date]

ঠাকুরগাঁও সীমান্তে আটক ৬ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ঠাকুরগাঁও সীমান্তে আটক ৬ বাংলাদেশিকে  ফেরত দিল বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি\ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রতœাই সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় ছয় বাংলাদেশিকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।
রবিবার (২০ জুলাই) ভোররাতে ওই ছয়জন দালালের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ফিরছিলেন। জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ভারতের একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। ফেরার পথে ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।
দুপুরে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে ঠাকুরগাঁও ৫০ বিজিবির কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ।
আটক ব্যক্তিদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে বিজিবি জানিয়েছে, তারা সবাই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ছুটিতে দেশে ফেরার উদ্দেশ্যে তারা দালালের সহায়তায় সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন। ওই সময় ভারতের সোনামতি ক্যাম্পের বিএসএফ টহল দল তাদের আটক করে।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীম আহমেদ বলেন, ‘আমরা ছয়জন বাংলাদেশিকে পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বালিয়াডাঙ্গী থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ৪ সন্তানই প্রতিবন্ধী- বিপাকে পড়েছেন হতদরিদ্র — মোঃ জব্বার আলী

আগামীতে এই টুর্নামেন্টে পুরস্কার হিসেবে থাকবে দেড় ভরি সোনা চতুর্থ দিনাজপুর সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মা ইলেকট্রনিস

দিনাজপুরে বিএনপি’র ৩১ দফার প্রচারপত্র  বিতরণ করে জেলা মহিলা দল

দিনাজপুরে বিএনপি’র ৩১ দফার প্রচারপত্র বিতরণ করে জেলা মহিলা দল

বোচাগঞ্জে আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিলে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

দিনাজপুরে আত্রাই নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

বোদায় মাদকের টাকা না পেয়ে বাবা-মাকে হত্যার চেষ্টার পিতার মামলা দায়ের ছেলে আটক

কৃষকদের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা কাজ করে যাচ্ছেন-হুইপ ইকবালুর রহিম

খালেদা জিয়ার বাসায় ৯ জন করোনা আক্রান্ত

হাবিপ্রবিতে ২০২২ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের   ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু ১১ জানুয়ারি

হাবিপ্রবিতে ২০২২ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু ১১ জানুয়ারি

আলোচিত মিলি হত্যাকাণ্ডে ছেলে রাহুল তিনদিনের রিমান্ডে