Tuesday , 8 July 2025 | [bangla_date]

তালাকের পর মামলা করায় স্ত্রীর ওপর এসিড নিক্ষেপ প্রাক্তন স্বামীর

তালাকের পর মামলা করায় স্ত্রীর  ওপর এসিড নিক্ষেপ প্রাক্তন স্বামীর

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে তালাকপ্রাপ্ত স্ত্রীর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। এসিডে ঝলসে যাওয়া ওই নারী বর্তমানে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী নারী রিনা পারভীন (৩০) হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা বিভাগের ১৬ নম্বর বেডে চিকিৎসাধীন। এসিডে তার ডান হাত ও বুকের একাংশ ঝলসে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রিনার মামা হারুন উর রশিদ জানান, ২০১২সালে রিনা পারভীনের বিয়ে হয় একই ইউনিয়নের এন্তাজ আলীর ছেলে সুমন মন্ডলের সঙ্গে। শুরুতে সংসার ভালো চললেও সা¤প্রতিক সময়ে সম্পর্কের অবনতি ঘটে এবং সুমন একতরফাভাবে রিনাকে তালাক দেয়। তালাকের পরও সুমন রিনার ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। এ অবস্থায় রিনা নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন, যা পরবর্তীতে সুমনকে আরও ক্ষিপ্ত করে তোলে।
রিনা পারভীন বলেন,৫ জুলাই ভোররাতে আমি বাবার বাড়িতে ছোট ভাগ্নেকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ জানালা দিয়ে কে যেন আমার শরীরে তরল জাতীয় কিছু নিক্ষেপ করে। সঙ্গে সঙ্গে শরীরে প্রচÐ জ্বালাপোড়া শুরু হয়। আমার চিৎকারে মা ছুটে আসে, জানালা খুলে দেখি আমার সাবেক স্বামী সুমন দাঁড়িয়ে। এ সময় সুমন আমাকে ঠান্ডা পানি দেয়ার চেষ্টা করে।
এ বিষয়ে প্রতিবেশী নাজির বলেন, ‘এ ধরনের ঘটনা সমাজে গভীর উদ্বেগের বিষয়। একজন নারীকে এভাবে ক্ষতবিক্ষত করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান বলেন,রিনা পারভীনের হাতে ও বুকে পোড়া রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কিসে বা কীভাবে পোড়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কী কারণে শরীরে দাহ্য পদার্থের প্রভাব হয়েছে, তা তদন্তেই পরিষ্কার হবে।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে রূপালী ব্যাংকের নতুন ভবন শুভ উদ্বোধন

করোনায় আক্রান্ত – ঠাকুরগাঁও মেয়রকে রংপুরে স্থানান্তর

কাহারোলে বট-পাকুড়ের বিয়ের অনুষ্ঠানে মনোরঞ্জন শীল গোপাল এমপি

হরিপুরে ইউপি উপনির্বাচনে নৌকা মার্কার নির্বাচনী অফিস উদ্বোধন

পঞ্চগড়ে ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যু-তায়িত হয়ে কলেজ ছাত্রসহ তিন জনের মৃ-ত্যু

হিলি স্থলবন্দরে ২৩ কোটি ৭৯ লাখ টাকার রাজস্ব ঘাটতি

হিলি স্থলবন্দরে ২৩ কোটি ৭৯ লাখ টাকার রাজস্ব ঘাটতি

উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে হলে কৃষি উন্নয়নের বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বিএনপি-জামায়াত আমলে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়েছিল -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বোচাগঞ্জে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে শিশুকন্যা হত্যা

বীরগঞ্জে নিখোঁজের ১৪ ঘন্টা পর ব্রিজের পাশে থেকে যুবকের লা,শ উ,দ্ধার